1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঝালকাঠি জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহন – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুরুল হক নুর ভেড়ামারায় দাঁড়িপাল্লার পক্ষে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী শো-ডাউন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিরপুরে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি’র জরিপ ক্ষমতায় এলে নারীরা থাকবে সবচেয়ে নিরাপদ, তরুণরাই হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান ভেড়ামারায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে পুনর্বাসনের জন্য এক জোড়া করে ছাগল উপহার ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা ইসির ‘সারপ্রাইজ সিদ্ধান্তে’ উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী আটক

ঝালকাঠি জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহন

এম খায়রুল ইসলাম পলাশ
  • প্রকাশ বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

ঝালকাঠি জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি। জেলা পরিষদ মিলানায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার আফরোজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম।

এসময় জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সুধীনজন উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, ‘ গ্রাম পর্যায়ে উন্নয়ন করা জন্য জেলা পরিষদের গুরুত্ব অপরিহায্য। এখানে বরাকৃত অর্থের সঠিক বন্টন করতে হবে। কাজের মান নিশ্চিত করতে হবে। আর তা হলে এলাকার যথাযথ উন্নয়ন সম্ভব হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park