1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঝালকাঠিতে ১০ দফা নিয়ে দ্বিতীয় দিনের মতো নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুরুল হক নুর ভেড়ামারায় দাঁড়িপাল্লার পক্ষে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী শো-ডাউন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিরপুরে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি’র জরিপ ক্ষমতায় এলে নারীরা থাকবে সবচেয়ে নিরাপদ, তরুণরাই হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান ভেড়ামারায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে পুনর্বাসনের জন্য এক জোড়া করে ছাগল উপহার ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা ইসির ‘সারপ্রাইজ সিদ্ধান্তে’ উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী আটক

ঝালকাঠিতে ১০ দফা নিয়ে দ্বিতীয় দিনের মতো নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি

ইলিয়াস খান
  • প্রকাশ সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

ঝালকাঠিতে ১০ দফা নিয়ে দ্বিতীয় দিনের মতো নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে। ফলে সকাল থেকে যাত্রীবাহী লঞ্চ ও দেশের একমাত্র কৃত্রিম চ্যানেল গাবখান থেকে কার্গো চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের নৌপথে যাতায়াতকারী যাত্রীরা পড়েছেন দুর্ভোগে।

নিরুপায় হয়ে যাত্রীরা সড়কপথে গন্তব্যে চলে গেলেও মালামাল নিয়ে ছোট বড় কার্গো জাহাজ ভিড়ছে না তীরে, যাচ্ছেনা গাবখান চ্যানেল হয়ে ঢাকা, বরিশাল, বরগুনা, চট্টগ্রাম, খুলনা ও মোংলা বন্দরে। নৌযান শ্রমিকরা জানান- নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক প্রদান ও সর্বনিম্ন মজুরি ২০ হাজার টাকা নির্ধারণসহ ১০ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন সারা দেশের নৌযান শ্রমিকরা।

ঝালকাঠির সুন্দরবন-১২ লঞ্চের সুপারভাইজার মো. হারুন জানান, সরকারের কাছে ১০ দফা দাবি পেশ করা হয়েছে। দাবিগুলো যতদিন মানা না হবে, ততদিনই নৌযান ধর্মঘট চলবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park