1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঝালকাঠিতে মা ও ছেলের ইসলাম ধর্ম গ্রহণ – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফ সীমান্তে মিয়ানমারের গুলিতে আহত শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে আজ সিলেট বিভাগের তিন জেলায় জামায়াত আমিরের সমাবেশ বিক্ষোভে কাউকে টার্গেট করে মারধর করেনি পুলিশ: ডিএমপির তালেবুর রহমান জামায়াত ক্ষমতায় এলে ‘রগ কেটে দেবে’ ভীতি ছড়িয়ে গ্রামে গ্রামে অপপ্রচার ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা বাড়ল সোনার দাম আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে, প্রথম দিনেই তিন হাইভোল্টেজ ম্যাচ জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়, এককভাবেই সরকার গঠনে আশাবাদী বিএনপি: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান পুলিশে যোগ দিয়েও ছাত্রদলের পক্ষে সক্রিয় ‘হাদির লাশ নিয়া যা’ বলা কনস্টেবল

ঝালকাঠিতে মা ও ছেলের ইসলাম ধর্ম গ্রহণ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ৯ জুলাই, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার ষাটপাকিয়া গ্রামে এক মা ও তাঁর ছেলে স্বেচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মঙ্গলবার নলছিটি উপজেলার এক কাজী অফিসে কালেমা পাঠের মাধ্যমে তাঁরা আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পাশাপাশি, আদালতের হলফনামার মাধ্যমে তাঁদের ধর্মান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

ধর্মান্তরিত যুবকের পূর্ব নাম ছিল প্রীতিশ মল্লিক। ইসলাম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে আবদুর রহমান মল্লিক। তাঁর পিতার নাম প্রয়াত বিষ্ণুপদ মল্লিক। আবদুর রহমানের মায়ের আগের নাম ছিল কল্পনা মল্লিক, ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর নাম রাখা হয়েছে ফাতেমা মল্লিক।

আবদুর রহমান মল্লিক বলেন, “আমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্ক ও বিবেক-বুদ্ধি সম্পন্ন অবস্থায় নিজ সিদ্ধান্তে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এতে কোনো ধরনের জোরজবরদস্তি বা চাপ প্রয়োগ করা হয়নি। ছোটবেলা থেকেই মুসলিম বন্ধুদের সঙ্গে মিশেছি। তাদের জীবনযাপন, আচার-আচরণ, ধর্মীয় বিধিবিধান এবং আলেমদের বক্তব্য ও বই-পুস্তক পড়ে বুঝেছি, ইসলাম শান্তি ও সত্যের ধর্ম। এই আদর্শে অনুপ্রাণিত হয়েই আমি কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করি।”

ধর্মান্তর প্রক্রিয়ার সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন অ্যাডভোকেট মো. আল আমিন। তিনি নবদীক্ষিত মা ও ছেলের হাতে ইসলামিক বই ও প্রয়োজনীয় উপহারসামগ্রী তুলে দেন। স্থানীয় মুসলমানরা তাঁদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং নতুন জীবনের পথচলায় তাঁদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park