1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জামালপুরে শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন   পালিত – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুরুল হক নুর ভেড়ামারায় দাঁড়িপাল্লার পক্ষে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী শো-ডাউন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিরপুরে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি’র জরিপ ক্ষমতায় এলে নারীরা থাকবে সবচেয়ে নিরাপদ, তরুণরাই হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান ভেড়ামারায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে পুনর্বাসনের জন্য এক জোড়া করে ছাগল উপহার ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা ইসির ‘সারপ্রাইজ সিদ্ধান্তে’ উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী আটক

জামালপুরে শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন   পালিত

শাহ্ আলী বাচ্চু
  • প্রকাশ মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

জামালপুর প্রতিনিধি>জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ জামালপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৮ অক্টোবর রাতে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জামালপুর জেলা শাখার সভাপতি শাহাদাতুল আমিন সরল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমিজ আহাম্মেদ রিয়াদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী। 
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা,সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সদস্য রেজাউল করিম রেজনু,সদস্য জাকির হোসেন রুকু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও  মেলান্দহ উপজেলারঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আঞ্জুমনোয়ারা হেনা,জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ,সহ-সভাপতি এরশাদ হোসেন সোহেল,যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট রাসেদুল ইসলাম খোকন, জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বী,সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময় প্রমূখ৷ 

পরে শহীদ শেখ রাসেল সহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদ এর আত্নার মাগফেরাত কামনা ও মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। 
বক্তারা বলেন, শেখ রাসেল শৈশব থেকেই ছিলেন দুরন্ত-প্রাণবন্ত। পঁচাত্তরের ১৫ আগস্টে নিষ্পাপ শিশু শেখ রাসেলকে হত্যা পৃথিবীর ইতিহাসে  জগন‍্যতম ও  ঘৃণ্যতম অপরাধ। তাকে নির্মমভাবে হত্যা না করা হলে তিনি এই দেশকে নেতৃত্ব দিতেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park