1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে: আইনমন্ত্রী – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মপাশায়, ছুটি ছাড়াই বিদ্যালয়ে ৬দিন অনুপস্থিতি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস জাতীয় হাইস্কুল প্রগ্রামিং প্রতিযোগিতা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দীর্ঘ এক বছর পর টেকনাফ স্থলবন্দরে মিয়ানমারের কাঠবাহী  ট্রলার : সীমান্ত বাণিজ্যে নতুন আশার আলো হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৮৫ জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে: আইনমন্ত্রী মেলান্দহে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়: গোলাম পরওয়ার এনসিপি এমপি মাহমুদা মিতুর নিরাপত্তা শঙ্কা, ইসির ঠিকানা প্রকাশে উদ্বেগ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল

জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে: আইনমন্ত্রী

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ১ মে, ২০২৬

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জামায়াতে ইসলামী ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এবং স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে। তিনি বলেন, জামায়াত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল।

শুক্রবার (১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপায় মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন ২০২৬ বিলটি সংসদে উত্থাপন করার সময় জামায়াত এর বিরোধিতা করেনি এবং সংসদে চুপ ছিল। তার মতে, জামায়াতের এই নীরবতা সম্মতিরই লক্ষণ। একই সঙ্গে তিনি জানান, এনসিপি লিখিতভাবে বিলটির পক্ষে তাদের অবস্থান জানিয়েছে। ফলে এ বিষয়ে আর বিতর্কের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জামায়াতের পূর্বসূরিরা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরোধিতা করেনি, এমন দাবি করার নৈতিক অবস্থান জামায়াতের নেই। কারণ সংসদে পাস হওয়া ওই আইনের বিরুদ্ধেও তারা কোনো বক্তব্য দেয়নি।

আইনমন্ত্রী দাবি করেন, সংসদে আইন পাসের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে যে জামায়াত ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে।

তিনি আরও বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন ২০২৬-এ মুক্তিযোদ্ধার সংজ্ঞা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আইনটির ধারা-২ এর উপধারা ১০ অনুযায়ী, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসর আলবদর, আলশামস, রাজাকার এবং তৎকালীন রাজনৈতিক দল মুসলিম লীগ, নেজামে ইসলাম পার্টি ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধে অংশ নিয়েছিল, তারাই মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবে।

শৈলকুপা পৌর শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত আলোচনাসভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কিসহ অন্যান্য নেতারা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park