ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে জমে উঠেছে প্রচার-প্রচারণা। এই সময়ে ঝালকাঠিতে একটি রাজনৈতিক দল গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও ভীতি ছড়ানোর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ওই দলের কর্মীরা প্রচারে গিয়ে দাবি করছেন জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে গ্রামের সাধারণ মানুষের রগ কেটে দেওয়া হবে। এ ধরনের বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে এবং ভোটারদের ভুল পথে পরিচালিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী।
স্থানীয়রা বলছেন, এই ধরনের ভয়ভীতি ও গুজব ছড়িয়ে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি। সচেতন মহল মনে করছে, নির্বাচনকে ঘিরে এ ধরনের অপপ্রচার বন্ধে প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি প্রয়োজন। একই সঙ্গে ভোটারদের গুজব ও অপপ্রচারে কান না দিয়ে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণের আহ্বান জানানো হয়েছে।