1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়, এককভাবেই সরকার গঠনে আশাবাদী বিএনপি: তারেক রহমান – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়, এককভাবেই সরকার গঠনে আশাবাদী বিএনপি: তারেক রহমান

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা স্পষ্টভাবে নাকচ করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী পদপ্রার্থী তারেক রহমান। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবেই সরকার গঠন করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে কীভাবে সরকার গঠন করা সম্ভব—সে প্রশ্নই ওঠে। তাঁর ভাষায়, বিরোধী দল না থাকলে গণতান্ত্রিক ভারসাম্য রক্ষা করা কঠিন হবে। তিনি আরও বলেন, জামায়াত কতটি আসন পাবে তা এখনই বলা সম্ভব নয়, তবে তারা বিরোধী দলে থাকলে একটি শক্তিশালী ও গঠনমূলক বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীকে দেখা হচ্ছে। একসময় নিষিদ্ধ থাকা দলটি এখন আবার রাজনীতিতে শক্ত অবস্থানে ফিরে এসেছে। উল্লেখ্য, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ও জামায়াত একসঙ্গে সরকার পরিচালনা করেছিল। সাম্প্রতিক সময়ে দেশকে স্থিতিশীল রাখতে ঐক্য সরকার গঠনের প্রস্তাব দেয় জামায়াত, তবে সে প্রস্তাব প্রত্যাখ্যান করল বিএনপি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিএনপির সহযোগীরা আশা করছেন, ৩০০ আসনের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পাবে দলটি। বিএনপি ২৯২টি আসনে নিজ দলের প্রার্থী দিয়েছে, বাকি আসনগুলোতে জোটের শরিকরা প্রতিদ্বন্দ্বিতা করছে। যদিও নির্দিষ্ট আসন সংখ্যা নিয়ে মন্তব্য করতে রাজি হননি তারেক রহমান। তিনি বলেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন বিএনপির হাতে থাকবে—এ বিষয়ে তারা আত্মবিশ্বাসী।

বিভিন্ন জনমত জরিপে বিএনপির জয়ের পূর্বাভাস মিললেও জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের কাছ থেকে শক্ত চ্যালেঞ্জের আশঙ্কাও রয়েছে। ওই জোটে শেখ হাসিনাবিরোধী আন্দোলন থেকে উঠে আসা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)ও রয়েছে, যা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে।

সাক্ষাৎকারে বাংলাদেশ-ভারত ও চীন সম্পর্ক প্রসঙ্গেও কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের প্রায় সাড়ে ১৭ কোটি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সক্ষম এমন অংশীদারই দেশের প্রয়োজন। কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকে না থেকে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়ে যে দেশ সবচেয়ে উপযোগী প্রস্তাব দেবে, তাদের সঙ্গেই সম্পর্ক জোরদার করা হবে।

তরুণদের কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, দেশে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য বাড়িয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য, যাতে মানুষ ভালোভাবে জীবনযাপন করতে পারে।

শেখ হাসিনার সন্তানেরা ভবিষ্যতে দেশে ফিরে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কি না—এ প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, জনগণের কাছে গ্রহণযোগ্য হলে রাজনীতি করার অধিকার সবারই আছে। জনগণ যাকে গ্রহণ করবে, তাকেই রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park