1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জাতির উদ্দেশে ভাষণ দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
নয়া সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেয়ার হুঁশিয়ারি টেকনাফ সীমান্তে মিয়ানমারের গুলিতে আহত শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে আজ সিলেট বিভাগের তিন জেলায় জামায়াত আমিরের সমাবেশ বিক্ষোভে কাউকে টার্গেট করে মারধর করেনি পুলিশ: ডিএমপির তালেবুর রহমান জামায়াত ক্ষমতায় এলে ‘রগ কেটে দেবে’ ভীতি ছড়িয়ে গ্রামে গ্রামে অপপ্রচার ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা বাড়ল সোনার দাম আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে, প্রথম দিনেই তিন হাইভোল্টেজ ম্যাচ জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়, এককভাবেই সরকার গঠনে আশাবাদী বিএনপি: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান

জাতির উদ্দেশে ভাষণ দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার উদ্যোগ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম। বার্তায় জানানো হয়, নাহিদ ইসলামের ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারের অনুমতি চেয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে দলটি।

মাহাবুব আলম জানান, বুধবারই ভাষণ সম্প্রচারের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জমা দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো স্লট বা সময়সূচি নির্ধারণ করা হয়নি। নির্বাচন কমিশনের অনুমোদন ও নির্ধারিত সময় পাওয়ার পর ভাষণটি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচার করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

এদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। ফলে আসন্ন নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ধারাবাহিক ভাষণকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আলোচনা ও আগ্রহ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park