1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জবিতে ঈদ-উল-আযহা উপলক্ষে ২২ দিনের ছুটি ঘোষণা – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত জঙ্গল সলিমপুর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে, অভিযান সফল: ডিআইজি আহসান হাবিব মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ঈদে টানা ৭ দিনের ছুটি, তবে যেসব সেবা খাত এ সুবিধা পাবে না

জবিতে ঈদ-উল-আযহা উপলক্ষে ২২ দিনের ছুটি ঘোষণা

মো: আশিকুর রহমান সাবিন
  • প্রকাশ শুক্রবার, ২৩ মে, ২০২৫

জবি প্রতিনিধি:পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২২ দিনের ছুটি ঘোষণা করেছে। আগামী ২৫ মে (রবিবার) থেকে এই ছুটি শুরু হয়ে চলবে ১২ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। পরবর্তী রবিবার, ১৫ জুন থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক-এর আদেশক্রমে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মে থেকে ১২ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। পাশাপাশি ৪ জুন (বুধবার) থেকে ১২ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ এবং দপ্তরসমূহ বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ে প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার নিয়মিত ছুটি থাকায় ২৫ মে’র পূর্বের দুই দিন ও ১২ জুনের পরের দুই দিন মিলিয়ে শিক্ষার্থীরা মোট ২২ দিনের ছুটি পাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছুটির সময়েও বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা যেমন—বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালু থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park