1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জনগণের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ, শুরু হবে ৫ জেলায় – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষিতে ফিরবে প্রাণ, মিটবে জলাবদ্ধতা খানপুরে অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার টেন্ডার অনিয়মের মূল হোতা নরসিংদীর সিভিল সার্জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি পরকীয়ার টানাপোড়েনে যুবক হত্যা, গোয়ালঘরের মাটি খুঁড়ে মিলল মরদেহ রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত, পরিবারে শোকের মাতম নোয়াখালীতে এসিল্যান্ড-তহশিলদারসহ ৯জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা জটিলতা কাটিয়ে সরকার গঠনের পথে থালাপতি বিজয় গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ মরদেহের পাশে ছিল চিরকুট, যা লিখা ছিল তাতে কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার আহ্বান জানানো হবে ভারত সরকারকে: জামায়াত আমির

জনগণের জন্য ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ, শুরু হবে ৫ জেলায়

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

সরকার জনগণের জন্য ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এই কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক লিখিত জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ই-হেলথ কার্ড সংক্রান্ত একটি প্রকল্প বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, প্রাথমিকভাবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলার জনগণকে এই কার্ডের আওতায় আনা হবে। এই কার্ড ইলেকট্রনিক রোগী ব্যবস্থাপনা ব্যবস্থার সঙ্গে সংযুক্ত থাকবে, যার মাধ্যমে স্বাস্থ্যসেবা আরও সহজ ও দ্রুত পাওয়া যাবে।

এছাড়া সংসদে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ নিয়েও আলোচনা হয়। শিক্ষার মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা সরকারের ইশতেহারে রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park