1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
নয়া সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেয়ার হুঁশিয়ারি টেকনাফ সীমান্তে মিয়ানমারের গুলিতে আহত শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে আজ সিলেট বিভাগের তিন জেলায় জামায়াত আমিরের সমাবেশ বিক্ষোভে কাউকে টার্গেট করে মারধর করেনি পুলিশ: ডিএমপির তালেবুর রহমান জামায়াত ক্ষমতায় এলে ‘রগ কেটে দেবে’ ভীতি ছড়িয়ে গ্রামে গ্রামে অপপ্রচার ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা বাড়ল সোনার দাম আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে, প্রথম দিনেই তিন হাইভোল্টেজ ম্যাচ জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়, এককভাবেই সরকার গঠনে আশাবাদী বিএনপি: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান

চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়

 কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশ শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের ৫৪ বছরের নির্বাচনী কলঙ্ক মুক্ত হবে। কারণ, এ দেশে অতীতে যতগুলো নির্বাচন হয়েছে, সব নির্বাচনই বিতর্কিত। পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে আর কোন বিতর্ক থাকবে না। কোন ফ্যাসিবাদের সৃষ্টি হবে না। যদি পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত না হয়, তাহলে আবারও আওয়ামী ফ্যাসিজমের সৃষ্টি হবে। তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, একটি দল নির্বাচনে বিজয়ী হবে এমনটা মনে করছে। তাদেরকে এ গ্যারান্টি কে দিয়েছে? তারা আওয়ামীলীগ স্টাইলে নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়, কিন্তু তাদের এ স্বপ্ন জনগণ বাস্তবায়ন হতে দিবে না। সাম্প্রতিক সময়ে নির্বাচন নিয়ে বেসরকারি একটি প্রতিষ্ঠানের জরিপ নিয়ে ডাঃ তাহের বলেন, ইতোমধ্যে আপনারা দেখেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন এদেশের ৭১ ভাগ মানুষ চায়। শুধু একটি দল পিআর পদ্ধতি চায় না। অপর একটি জরিপের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, দিন দিন জামায়াতসহ ইসলামী দলগুলোর উপর এ দেশের জনগণের আস্থা বাড়ছে। সেজন্য জরিপে ইতোমধ্যে জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে জোটগঠনের ইঙ্গিত দিয়ে ডাঃ তাহের বলেন, জামায়াত এখন জনমত জরিপে অনেক এগিয়ে। তার সাথে বিভিন্ন ইসলামিক দল ও এনসিপি এগিয়ে যাচ্ছে। পক্ষান্তরে, অন্য একটি রাজনৈতিক দলের জনপ্রিয়তা কমছে। আমাদের জরিপ যেভাবে এগিয়ে যাচ্ছে, আগামী দিনে আমরা আরও এগিয়ে যাবো।

সংস্কার ও ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে তিনি বলেন, জামায়াত বরাবরই একটি নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। তবে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে। কিন্তু তার আগে প্রয়োজনীয় সংস্কার ও বিচার কার্যক্রম দৃশ্যমান করে যখনই নির্বাচন দেয় জামায়াতের কোন আপত্তি নেই।  

ডাঃ তাহের শুক্রবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা আমীর মাহফুজুর রহমান, পৌর আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারী বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারী আবদুর রহিম, উপজেলা জামায়াত নেতা জয়নাল আবেদীন পাটোয়ারী, কাজী ইয়াছিন ও মাস্টার কামাল উদ্দিন। এ সময় চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী ও সাধারণ সম্পাদক বেলাল হোসাইনসহ কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park