1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে জাবি শিক্ষার্থীর মাথাপিছু বরাদ্দ ২ লাখ ৬৮ হাজার টাকা ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক রাত ২টায় নেদারল্যান্ডস-জাপান মহারণ, এগিয়ে কারা? আগামীকাল থেকে বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম, অবকাঠামোগত সংকটে উদ্বিগ্ন চাষি-ব্যবসায়ীরা লাকসামে ডেন্টাল চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়, তবু সিরিজ বাংলাদেশের ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ ওসি প্রত্যাহার গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম  বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা সভা পিরোজপুররের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন মাদকসেবী গ্রেফতার, বিভিন্ন মেয়াদে সাজা

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ মঙ্গলবার, ১২ মে, ২০২৬

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে| পরে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা হলো চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি গ্রামের সাইদুর রহমানের ছেলে মো: সেলিম (৪৩) ও পলাশ পাড়ার আব্দুল রহিমের ছেলে মো: আব্দুল্লাহ আল মানিক (২৪)| এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ৫ পিস ও গাজা ১০ গ্রাম|
চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে গতকাল বেলা চুয়াডাঙ্গা শহরের বিভিন্নস্থানে অভিযান চালানো হয়| তারা চুয়াডাঙ্গা শহরের বুজরুকগড়গড়ী এলাকা থেকে মো: সেলিম আটক করে| তার কাছ থেকে উদ্ধার করে ৫পিস ট্যাপেন্টাডল| এছাড়াও পলাশ পাড়া মহিলা কলেজ রোড থেকে আব্দুল্লাহ আল মানিককে আটক করে| তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০ গ্রাম গাঁজা|
পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিস মোমতাজ আসামি সেলিমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রধান করেন| আসামি আব্দুল্লাহ আল মানিককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন|

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park