1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সম্পর্ক নিয়ে পরীমনির স্ট্যাটাস – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুরুল হক নুর ভেড়ামারায় দাঁড়িপাল্লার পক্ষে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী শো-ডাউন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিরপুরে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি’র জরিপ ক্ষমতায় এলে নারীরা থাকবে সবচেয়ে নিরাপদ, তরুণরাই হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান ভেড়ামারায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে পুনর্বাসনের জন্য এক জোড়া করে ছাগল উপহার ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা ইসির ‘সারপ্রাইজ সিদ্ধান্তে’ উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী আটক

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সম্পর্ক নিয়ে পরীমনির স্ট্যাটাস

বিনোদন ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি। তার স্বামী নায়ক শরিফুল ইসলাম রাজ এবং চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সম্পর্ক নিয়ে আজ আরেকটি স্ট্যাটাস দিয়েছেন পরীমনি।পরীমনির ফেসবুকে দেয়া স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- তাহলে কিছু বিষয় ক্লিয়ার করি।

এই যে মিম বললা আমি জেলাসি করলাম তোমার সাথে! এটা দশ জন আননোন লোকে বলতেই পারে কিন্তু তুমি কি করে এটা বলো? যেখানে ‘পরান’ রিলিজের পর সব খানে আমি বলে আসছি রাজের সাথে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে পর্দায়। এটা তোমরাও চাও। তোমার মা ও সেদিন আমাদের লিভিং রুমে আমার সাথে এই নিয়ে কতো কথা বললাম। এই তো সেদিন ‘ইনফিনিটি সিজন ২’ এর জন্যে তোমাকে নক দিলাম আমি। কি করে ভুলে গেলি রে ভাই। ৫ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাইকে বললাম, রাজ আর মিমকে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই।

কিন্তু বিশ্বাস কর ভাই মিম, রাজের সাথে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে ‘দামাল’ এর তিন মাসের হল রাইটস নিলা রাজ তুমি। এটাই হলো কাল, এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত দিন। বিশ্বাস করো তোমাদের এই মাঝ রাত্তিরের ফোন আলাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারারাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো।

আর এই যে জাজমেন্টাল যারা রয়েছেন তাদের একটু দেখা উচিত আমি সত্যিই কতোটা জেলাস ছিলাম। নেন কমেন্ট বক্সে দিলাম একটু নমুনা।

এরআগে গত বুধবার রাত সোয়া ২টার দিকে পরীমনির স্বামী রাজ, চিত্রনায়িকা মিম ও নির্মাতা রায়হান রাফির ওপর ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুক আইডিতে ইঙ্গিতপূর্ণ একটি স্ট্যাটাস দেন। পরে বৃহস্পতিবার দুপুরে বিদ্যা সিনহা মিম তার ফেসবুকে একটি পাল্টা স্ট্যাটাসে জানিয়েছেন, তাকে থামিয়ে দিতে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালানো হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park