1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পেছাল, নতুন তারিখ ২৬ জানুয়ারি – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নয়া সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেয়ার হুঁশিয়ারি টেকনাফ সীমান্তে মিয়ানমারের গুলিতে আহত শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে আজ সিলেট বিভাগের তিন জেলায় জামায়াত আমিরের সমাবেশ বিক্ষোভে কাউকে টার্গেট করে মারধর করেনি পুলিশ: ডিএমপির তালেবুর রহমান জামায়াত ক্ষমতায় এলে ‘রগ কেটে দেবে’ ভীতি ছড়িয়ে গ্রামে গ্রামে অপপ্রচার ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা বাড়ল সোনার দাম আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে, প্রথম দিনেই তিন হাইভোল্টেজ ম্যাচ জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়, এককভাবেই সরকার গঠনে আশাবাদী বিএনপি: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান

চানখারপুলে ৬ হত্যা মামলার রায় পেছাল, নতুন তারিখ ২৬ জানুয়ারি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হচ্ছে না। মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ সিদ্ধান্ত জানান। রায় প্রস্তুত না হওয়ায় ঘোষণার তারিখ পেছানো হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

এই মামলায় সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ মোট আটজন পুলিশ সদস্য অভিযুক্ত। প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করা হয়েছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, অভিযুক্ত পুলিশ সদস্যরা সরকারের আদেশ পালন করতে বাধ্য ছিলেন এবং সে কারণেই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ টেকসই নয়।

মামলায় অভিযুক্ত আট পুলিশ সদস্যের মধ্যে শীর্ষ চার কর্মকর্তা বর্তমানে পলাতক রয়েছেন। অপর চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা কারাগারে আছেন।

প্রসিকিউশনের অভিযোগপত্রে উল্লেখ করা হয়, তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেস বার্তার মাধ্যমে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেন। নির্দেশনার পর ঘটনাস্থলে কর্মরত পুলিশ সদস্যরা চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি করেন। এ সংক্রান্ত নির্দেশনা ও গুলির ১৯টি ভিডিও ফুটেজ আদালতে দাখিল করা হয়েছে। মামলায় শহীদ পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী এবং আসিফ মাহমুদ সজীব ভূইয়াসহ মোট ২৬ জন সাক্ষ্য দিয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park