1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চাকরির ১০ বছরে কোটিপতি ভূমি অফিসের ইয়াছিন – দৈনিক দেশেরকথা
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন ভোটের যুদ্ধে মাঠ চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মঈন ফিরোজী  স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি না দেয়ায় যা বলছে যশোর ডিসি কার্যালয় নোয়াখালীতে মানবসম্পদ উন্নয়নে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে সেই হাত গুঁড়িয়ে দেওয়া হবে: জামায়াত আমির নবীনগরে ১০ দলের মতবিনিময় সভায় রিক্সা প্রতিকে ভোট চাইলেন এমপি প্রার্থী সদরপুরে গভীর রাতের গোয়াল ঘরে অগ্নিকাণ্ড । উপাচার্য ও রেজিস্ট্রারকে ঘিরে বেরোবিতে ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান সুষ্ঠু ভোট ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে— প্রত্যাশা তাসনিম জারার চাঁদাবাজি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট, বন্ধ না করলে লাল কার্ড দেখানো হবে: জামায়াত আমির

চাকরির ১০ বছরে কোটিপতি ভূমি অফিসের ইয়াছিন

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশ সোমবার, ২৬ মে, ২০২৫

বেগমগঞ্জ উপজেলা ভূমি অফিসের অফিস সহকারি মো:ইয়াছিন পলাশ ওরফে ক্যাশিয়ার পলাশ চাকরির ১০ বছরেই বনে যান কোটিপতি। আলিশান বাড়ি,গাড়ির পাশাপাশি অভিজাত নোয়াখালী সুপার মার্কেটে রয়েছে ২টি দোকান। এছাড়াও লাখ টাকা দামি মোটরসাইকেল নিয়ে চলাফেরা করেন।

অনুসন্ধানে জানা যায়, সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের বাসিন্দা মো: ইয়াছিন পলাশ রাজনৈতিক ছত্র- ছায়ায় ২০১৫ সালে ভূমি অফিসে অফিস সহকারি হিসেবে চাকরিতে যোগদান করেন। আর চাকরিতে যোগদানের পর থেকে আঙুল ফুলে কলাগাছ বনে যান।সরেজমিনে তাঁর গ্রামের বাড়ি গিয়ে দেখা যায়, ৫তলা ভিত্ বিশিষ্ট ১তলা আলিশান বাড়িটি গত দুই বছর আগে সম্পূর্ণ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক তাঁর এক আত্মীয় জানান,বাড়িটি করতে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয় হয়েছে। টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি জানান,ভূমি অফিসে চাকরির পরে তাদের ভাগ্যের চাকা ঘুরে যায়।

তিনি আরো জানান,তার পিতা এলাকার ছোট একজন মুদি দোকানদার।বেগমগঞ্জ উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে ২৫ হতে ৩০টি জমাখারিজ আবেদন জমা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক ভূমি উন্নয়ন কর্মকর্তা (তহসিলদার) জানান,প্রতি জমাখারিজ নিষ্পত্তি করতে ইয়াছিন পলাশের হাতে ৪ হাজার একশত টাকা হারে ঘুষ দিতে হয়। ভিপি সম্পত্তি অথবা জমাখারিজের সামান্য ত্রুটি বিচ্যুতিতে গুণতে হয় ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত।চৌমুহনী পৌর তহসিল অফিসের নামজারি সহকারি হওয়ার সুযোগে পৌরসভার সরকারি সম্পত্তির ১সনা লীজকৃত সম্পত্তি নবায়ন করতে অথবা নতুন আবেদনে নবায়ন হলে ১ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত চুক্তি করা লাগে। সরকারি সম্পত্তি লীজ নিতে লক্ষ লক্ষ টাকা ঘুষ লেনদেনের বিষয়টি উল্লেখ করে এবং এর প্রতিকার চেয়ে বেগমগঞ্জ উপজেলার বিএনপির একাধিক নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন।

সূত্র আরো জানান,বেগমগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বে ৫জন নামজারি সহকারি থাকলেও সকলে সবার কালেকশনকৃত ঘুষের টাকা ইয়াছিন পলাশের হাতে তুলে দেওয়ার অঘোষিত নিয়ম চালু রয়েছে ।

সূত্র নিশ্চিত করে জানায়,নামজারির থেকে ১হাজর একশত টাকা সরকারি কোষাগারে জমা হলেও বাকি ৩ হাজার টাকা সন্ধ্যার পর পুরো অফিসে বিলি বন্টন হয়।

এজন্য অফিসের সবাই এবং সকল তহসিলদার তাকে এ্যাসিল্যান্ডের ক্যাশিয়ার পলাশ নামেই চিনে। তাঁকে ম্যানেজ না করে সরাসরি এ্যাসিল্যান্ডের সাথে যোগাযোগ করার সাহস রাখে না বিভিন্ন ইউনিয়ন ভূমি উন্নয়ন কর্মকর্তারা (তহসিলদার)।

খোঁজ নিয়ে জানা যায়, ভুলুয়া ডিগ্রি কলেজের ছাত্রলীগের সভাপতি হিসেবে থাকাবস্হায় সুযোগ সন্ধানী ইয়াছিন পলাশ স্হানীয় সংসদ সদস্যকে ম্যানেজ করে চাকরিতে ঢুকে পড়েন।২০২২ সালে সেপ্টেম্বর মাসে বেগমগঞ্জ উপজেলার ভূমি অফিসে যোগ দিয়ে দীর্ঘদিন একই উপজেলায় একই পদে কিভাবে চাকরি করছেন এমন প্রশ্নে নাম প্রকাশে অনিচ্ছুক নোয়াখালী জেলা তহসিলদার সমিতির এক নেতা জানান,জেলা প্রশাসকের কার্যালয়ের এক কর্মকর্তার আস্থাভজন হওয়ায় তাকে সেখান থেকে বদলি হতে হয়নি।

অভিযোগের বিষয়ে মুঠোফোনে কল দিয়ে জানতে চাইলে অভিযুক্ত ইয়াছিন পলাশ বলেন, অফিসিয়ালি আমি কোনো বক্তব্য দিতে পারবো না, যা বলার আমার স্যারের সাথে বলেন।

উল্লেখ্য ৫ই আগস্টে ফ্যাসিবাদের পতনের পর জেলার সকল জায়গায় বদলি হলেও স্বপদে বহাল রয়েছেন এই দূর্নীতির বরপুত্র ক্যাশিয়ার পলাশ।তাঁর সম্পদের খোঁজে অনুসন্ধান চলছে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park