1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুরুল হক নুর ভেড়ামারায় দাঁড়িপাল্লার পক্ষে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী শো-ডাউন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিরপুরে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি’র জরিপ ক্ষমতায় এলে নারীরা থাকবে সবচেয়ে নিরাপদ, তরুণরাই হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান ভেড়ামারায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে পুনর্বাসনের জন্য এক জোড়া করে ছাগল উপহার ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা ইসির ‘সারপ্রাইজ সিদ্ধান্তে’ উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী আটক

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ২২ অক্টোবর, ২০২২

কয়েকদিন ধরে দেশে তাপমাত্রা কমতে থাকায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর শীত পড়লে অনেকেই শীতের পোশাক পরে বের হন। সকালে কুয়াশা না থাকলেও বেশ ঠান্ডা অনুভূত হয়। এদিকে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ে।

শনিবার (২২ অক্টোরব) ভোর ৬টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, শীত পড়তে শুরু করেছে। শনিবার ভোর ৬ টায় তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) রেকর্ড করা হয়েছিল ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, ২০ অক্টোবর ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ১৯ অক্টোবর ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, ১৮ অক্টোবর ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ১৭ অক্টোবর ২০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, ১৬ অক্টোবর ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও ১৫ অক্টোবর ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো।

স্থানীয়রা জানায়, হিমালয়ের কাছাকাছি হওয়ায় দেশের অন্যান্য স্থানের চেয়ে পঞ্চগড়ে আগেভাগেই শীতের আগমন ঘটে। নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি মাসে থাকে প্রচণ্ড ঠান্ডা।

এদিকে সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। আন্দামান সাগরের ওপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আর সেই নিম্নচাপই বঙ্গোপসাগরের ওপরে পৌঁছে শক্তি বাড়াতে শুরু করেছে। ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশের সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১১০ কিলোমিটার।

সোমবারই (২৪ অক্টোবর) ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পরিণত হতে পারে এই নিম্নচাপ। মঙ্গলবার (২৫ অক্টোবর) তা আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে।

তবে ঘূর্ণিঝড়ের অভিমুখ ঠিক কোনদিকে হবে, তা এখনও জানা যায়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতে আছড়ে পড়তে পারে সিত্রাং। যেহেতু অন্ধ্র উপকূল ধরে ঘূর্ণিঝড়টি ধেয়ে আসছে, তাই বাংলাদেশের ওপরেও আছড়ে পড়তে পারে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park