1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত ইবি – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুরুল হক নুর ভেড়ামারায় দাঁড়িপাল্লার পক্ষে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী শো-ডাউন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিরপুরে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি’র জরিপ ক্ষমতায় এলে নারীরা থাকবে সবচেয়ে নিরাপদ, তরুণরাই হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান ভেড়ামারায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে পুনর্বাসনের জন্য এক জোড়া করে ছাগল উপহার ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা ইসির ‘সারপ্রাইজ সিদ্ধান্তে’ উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী আটক

গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত ইবি

মো:সাব্বির খান
  • প্রকাশ শুক্রবার, ১৯ মে, ২০২৩
দেশেরকথা

গুচ্ছ পদ্ধতিতে তৃতীয়বারের মতো ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ।

জানা যায়, আগামীকাল শনিবার (২০ মে) অনুষ্ঠিতব্য ‘বি’ ইউনিটের পরীক্ষায় ইবি কেন্দ্রে মোট ৬ হাজার ৮৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া ভবন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবন, অনুষদ ভবন, রবীন্দ্র-নজরুল কলা ভবন, ব্যবসায় প্রশাসন ভবন এবং মীর মশাররফ হোসেন ভবনসহ ৬ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন করতে আমাদের অনেক অনেক বেশি নিরাপত্তার জোরদার করা হয়েছে। সকল কার্যক্রম প্রায় শেষ। শিক্ষার্থীদের সাহায্যে বিশ্ববিদ্যালয়ের বিনএনসিসি ও রোভার স্কাউটস গ্রুপ থাকবে। 

এছাড়াও নিরাপত্তার স্বার্থে দুই জেলার পুলিশের পাশাপাশি র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা থাকবেন।যেকোনো ধরনের অপরাধ দমনে সর্বদা মনিটরিং করবে ভ্রাম্যমাণ আদালত। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে জয় বাংলা বাইক সার্ভিসের ৬ টি বাইক বাদে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park