1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
গলাচিপায় অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন  – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত

গলাচিপায় অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন 

মু:জহিরুল ইসলাম চয়ন
  • প্রকাশ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

পটুয়াখালী প্রতিনিধি>পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী ৯নম্বর ওয়ার্ডে উপজেলা প্রশাসন কর্তৃক অবৈধ ইট ভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। ১১ মার্চ দুপুর ১ টায় সারাদেশের ন্যায় অবৈধ ইট ভাটা অপসারণের উদ্যোগে গলাচিপা উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর নেতৃত্বে নলুয়াবাগী এলাকায় অবৈধ ইট ভাটা ভেঙে গুড়িয়ে দেয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় BBC ইট ভাটাটি যৌথ মালিকানাধীন।

এরশাদ মোল্লা, বশির তালুকদার মজিবর গাজী ও মনির ঢালী তারা বহুদিন ধরে অবৈধ ভাবে ইট ভাটা পরিচালনা করে আসছে তাদের কোন পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র নেই। এতে করে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে ও ইট ভাটাটির পাশেই একটা শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্বাস নিতে কষ্ট হয় বলে জানান। অন্য দিকে বন উজার করে কাঠ দিয়ে পুড়ানো হয় বিভিন্ন ইটভাটায় ইট। যেখানে কয়লা দিয়ে পুড়ানো কথা সেখানে তারা কাঠ ব্যবহার করেন ইটভাটায়।

ইট ভাটায় ৩ লাখ ইট পুড়ানো আছে। এছাড়াও ২ লাখ ইট পুড়ানো হয়নি প্রশাসন ঐ কাচা ইট গুলো ভেঙে গুড়িয়ে দেয় ও টিনের চিমটি ভেঙে গুড়িয়ে দেয়া হয়। তবে উপজেলা প্রশাসন তাদেরকে কোন জরিমানা করেনি বলে জানা যায়। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন অবৈধ ইট ভাটা এই উপজেলায় যেখানেই আছে সেগুলোকে আইনি প্রক্রিয়ায় ব্যাবস্থা গ্রহণ করা হবে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park