1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
গবি ট্রাস্টির মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত জঙ্গল সলিমপুর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে, অভিযান সফল: ডিআইজি আহসান হাবিব

গবি ট্রাস্টির মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত

পলাশ চন্দ্র রায়
  • প্রকাশ শনিবার, ২৩ জুলাই, ২০২২

 

গবি প্রতিনিধি>সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক হোসনে আরা শাহেদের পরলোকগমনে প্রতিষ্ঠানটির সকল শিক্ষক-শিক্ষার্থীদের  উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেনের সভাপত্বিতে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। সেখান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজের সহযোগী অধ্যাপক ড. ফাহিম হাসান শাহেদ অধ্যাপক। 
ভেটেরিনারি ও এনিমাল সাইন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোতাহার হোসেন বলেন, উনি কখনো জনসম্মুখে আসতে পছন্দ করতেন না। কিন্তু উনি ছিলেন একজন নারীবাদী। কাজ করতেন নারীদের উন্নয়নে। উনার শূন্যতা অপূরণীয়।

রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ তার বিভিন্ন স্মৃতিচারণ ও সকল মানবিক গুণাবলীর আলোচনা করে বলেন, উনি অনেক ভাল ভাল বই লিখে রেখে গেছেন আমাদের মাঝে। উনার রেখে যাওয়া কাজগুলোর থেকে আমাদের অনেক কিছু শিখতে হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, উনার মেধা, মনন,ব্যক্তিত্ব আমাদেরকে অভিভূত করে। উনি এমন একজন মানুষ ছিলেন যার জীবনী পর্যালোচনা করলে আমরা দেখতে পাই নানামুখী বৈচিত্র্যতার ছোঁয়া। সর্বোপরি, তার পরিবারের মঙ্গল কামনা এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

গণ বিশ্ববিদ্যালয়ের অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, উনি বিশ্ববিদ্যালয়ের শুরুর দিক থেকেই যেকোনো ক্ষেত্রে খুবই আন্তরিক ছিলেন। উনার অভাব অপূরণীয়।

উক্ত স্মরণসভায় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, IQAC এর পরিচালক ও সভাপতি ডা. লায়লা পারভিন বানু, অধ্যাপক ড. মোতাহার হোসেন। ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

উল্লেখ্য, উনি বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি, বিজ্ঞান সংস্কৃতি পরিষদ, বাংলাদেশ ইতিহাস পরিষদ, একুশে চেতনা পরিষদসহ অনেক গুরুত্বপূর্ন প্রতিষ্ঠানের আজীবন সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছিলেন। এখন পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৮৬ টি। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park