1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
গণ বিশ্ববিদ্যালয়ে ভোক্তা অধিকার ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার কাল – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় বেসরকারি ক্লিনিকগুলোতে চরম অব্যবস্থাপনা: প্রাণহানি ঘটলেই দায়সারা তৎপরতা, ক্ষোভে ফুঁসছে জনতা ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত   আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনে প্রাণ গেল শ্রমিকের নোয়াখালী সদরের ধর্মপুরে দালিলিক প্রমাণের বিপরীতে অপপ্রচারের অভিযোগ একপক্ষীয় সংবাদের তীব্র নিন্দা আলমডাঙ্গায় অপারেশন-পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যু, ফাতেমা ক্লিনিকে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা বেগমগঞ্জে ফসলি জমি বিনষ্ট: ১ লাখ টাকা জরিমানা  কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবির হোসেন আসলে কে, যা জানা গেল কুড়িগ্রামে ইউটিউব দেখে নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি “এআই স্মার্ট কার” নবীনগরে অটোরিক্সা-সিএনজি’র ইজারা বন্ধ করায় শ্রমিক দলের আনন্দ মিছিল

গণ বিশ্ববিদ্যালয়ে ভোক্তা অধিকার ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার কাল

পলাশ চন্দ্র রায়
  • প্রকাশ শনিবার, ৪ জুন, ২০২২

গবি প্রতিনিধি>.জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনশাস কনজ্যুমার্স সোসাইটির ( সিসিএস) আয়োজনে এবং গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) সহযোগিতায় আগামীকাল গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোক্তা অধিকার ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার।

রবিবার (৫ জুন) সকাল ৯ টায় শুধুমাত্র রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের সমন্বয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ অডিটোরিয়াম এ সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এ.এইচ.এম সফিকুজ্জামান ও মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এছাড়াও উপস্থিত থাকবেন সিসিএস এর নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ সহ গণ বিশ্ববিদ্যালয়ের ভিসি , রেজিস্ট্রার ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

সেমিনারে ভোক্তাদের অধিকার, শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন, চাকরির প্রস্তুতি, সিভি তৈরী সহ নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার কথা রয়েছে।

ইতিমধ্যেই, এ সেমিনারে অংশগ্রহণ করতে গণ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে।অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে নাস্তা, কলম-প্যাড ও একটি ক্যারিয়ার বিষয়ক সার্টিফিকেট দেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park