1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
গণ-অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ বলে আখ্যা দিলেন বেরোবি শিক্ষক  – দৈনিক দেশেরকথা
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপিপন্থি সভাপতির ম্যাকানিজমে ইবতে নিয়োগ বোর্ড স্থগিত ওসমান হাদি হত্যা : অধিকতর তদন্ত প্রতিবেদন ২৯ জানুয়ারি একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন ভোটের যুদ্ধে মাঠ চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মঈন ফিরোজী  স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি না দেয়ায় যা বলছে যশোর ডিসি কার্যালয় নোয়াখালীতে মানবসম্পদ উন্নয়নে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে সেই হাত গুঁড়িয়ে দেওয়া হবে: জামায়াত আমির নবীনগরে ১০ দলের মতবিনিময় সভায় রিক্সা প্রতিকে ভোট চাইলেন এমপি প্রার্থী সদরপুরে গভীর রাতের গোয়াল ঘরে অগ্নিকাণ্ড । উপাচার্য ও রেজিস্ট্রারকে ঘিরে বেরোবিতে ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান

গণ-অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ বলে আখ্যা দিলেন বেরোবি শিক্ষক 

বেরোবি প্রতিনিধি
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

গণ-অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট দেন বেরোবির একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমের সহযোগী অধ্যাপক ও ক্যাফেটেরিয়ার সাবেক পরিচালক উমর ফারুক। 

বুধবার (১৬ অক্টোবর, ২০২৪) নিজের ফেসবুক একাউন্টে এ পোস্ট শেয়ার করেন তিনি। তার পোস্টের কারণে সমালোচনার ঝড় শুরু হলে তিনি তা ডিলিট করে দেন। তার পোস্টটি নিচে হুবুহু তুলে ধরা হলো। 

“গণ-অভ্যুত্থানকে যখন তোমরা দ্বিতীয় স্বাধীনতা বলে ডাকো, আমি তখন নিজেকে নির্বোধ বলে ডাকি। ভুলে যেও না, যখন তুমি মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ তখন তুমি বাংলাদেশের প্রতিপক্ষ। “

তার এই পোস্টের ফলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। 

মো: ইয়ামিন বলেন, “উমর ফারুক স্যার আওয়ামী দোসর। বিগত উপাচার্যের আমলে ক্যাফেটেরিয়ার দ্বায়িত্বে ছিলেন। আন্দোলনকে নষ্ট করতে তিনি নানা প্রপাগাণ্ডা চালান। এখন আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্নভাবে মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা চালাচ্ছেন। “

নাম প্রকাশে অনিচ্ছুক তার বিভাগের এক শিক্ষার্থী মনে করেন, “উমর ফারুক স্যার একজন ফুটেজখোর। তিনি প্রতিনিয়ত চেষ্টা করেন ভাইরাল হয়ে আলোচনায় আসতে। তিনি একজন আওয়ামী দোসর। তাকে আমরা বয়কট করতে চাই। “

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park