1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুরুল হক নুর ভেড়ামারায় দাঁড়িপাল্লার পক্ষে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী শো-ডাউন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিরপুরে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি’র জরিপ ক্ষমতায় এলে নারীরা থাকবে সবচেয়ে নিরাপদ, তরুণরাই হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান ভেড়ামারায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে পুনর্বাসনের জন্য এক জোড়া করে ছাগল উপহার ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা ইসির ‘সারপ্রাইজ সিদ্ধান্তে’ উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী আটক

খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু

দেশেরকথা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় খোরশেদ আলী (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় এক পথচারী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সকাল ১০টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. টিপু সুলতান জানান, সকালের দিকে খিলগাঁও রেলগেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান ওই বৃদ্ধ।

তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসি। সেখানে ৯৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১০টার দিকে মারা যান তিনি। ওই বৃদ্ধ ভিক্ষাবৃত্তি করতেন বলে জানতে পেরেছি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park