1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কোরআন অবমাননা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গণপিটুনির শিকার – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নয়া সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেয়ার হুঁশিয়ারি টেকনাফ সীমান্তে মিয়ানমারের গুলিতে আহত শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে আজ সিলেট বিভাগের তিন জেলায় জামায়াত আমিরের সমাবেশ বিক্ষোভে কাউকে টার্গেট করে মারধর করেনি পুলিশ: ডিএমপির তালেবুর রহমান জামায়াত ক্ষমতায় এলে ‘রগ কেটে দেবে’ ভীতি ছড়িয়ে গ্রামে গ্রামে অপপ্রচার ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা বাড়ল সোনার দাম আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে, প্রথম দিনেই তিন হাইভোল্টেজ ম্যাচ জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়, এককভাবেই সরকার গঠনে আশাবাদী বিএনপি: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান

কোরআন অবমাননা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গণপিটুনির শিকার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গণপিটুনি দিয়েছে ছাত্র-জনতা। শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, শনিবার সকালে ক্যাম্পাসে ওই শিক্ষার্থী কোরআন অবমাননা করেন। এ সময় শিক্ষার্থীরা প্রতিবাদ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে ক্যাম্পাস থেকে বের করে দেয়। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ আছে, অভিযুক্ত নিজেও তার ফেসবুকে ভিডিওটি আপলোড করেন।

রাতে তার বাসার সামনে বিক্ষোভ হয়। পুলিশ আটক করার চেষ্টা করলে ছাত্র-জনতা উত্তেজিত হয়ে তাকে মারধর করে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, “অভিযুক্তকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park