1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুরুল হক নুর ভেড়ামারায় দাঁড়িপাল্লার পক্ষে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী শো-ডাউন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিরপুরে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি’র জরিপ ক্ষমতায় এলে নারীরা থাকবে সবচেয়ে নিরাপদ, তরুণরাই হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান ভেড়ামারায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে পুনর্বাসনের জন্য এক জোড়া করে ছাগল উপহার ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা ইসির ‘সারপ্রাইজ সিদ্ধান্তে’ উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু

আসিফ জামান
  • প্রকাশ রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

ঠাকুরগাঁও প্রতিনিধি>ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। রোববার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর বিলডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মুথরাপুর গ্রামের মাসুদুর রহমান (৫৫) তার স্ত্রী হামিদা বেগম (৪৭) ও মেয়ে মেহের নেগার সিমি (১৪)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদ্রাসার বার্ষিক পরিক্ষা শুরু হওয়ায় সকালে মাসুদুর রহমান তার স্ত্রী ও কন্যাকে নিয়ে মথুরাপুর থেকে মোটরসাইকেলযোগে লক্ষীপুর মাদ্রাসার উদ্দেশ্যে রাওয়ানা হন। অপরদিকে বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা দ্রুতগামী হানিফ কোচ মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই নিহত হয় মা হামিদা বেগম। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবা ও মেয়েকে হাসপাতালে নিয়ে গেলে এক ঘন্টার ব্যবধানে প্রথমে মেয়ে ও পরে বাবার মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, বিষয়টি হৃদয়বিদারক। এ বিষয়ে একটি মামলা হয়েছে। ঘাতক কোচটিকে আটক করা সম্ভব হয়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park