1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কুয়াকাটা পর্যটন ব্যবসায়ির উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন  – দৈনিক দেশেরকথা
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন ভোটের যুদ্ধে মাঠ চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মঈন ফিরোজী  স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি না দেয়ায় যা বলছে যশোর ডিসি কার্যালয় নোয়াখালীতে মানবসম্পদ উন্নয়নে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে সেই হাত গুঁড়িয়ে দেওয়া হবে: জামায়াত আমির নবীনগরে ১০ দলের মতবিনিময় সভায় রিক্সা প্রতিকে ভোট চাইলেন এমপি প্রার্থী সদরপুরে গভীর রাতের গোয়াল ঘরে অগ্নিকাণ্ড । উপাচার্য ও রেজিস্ট্রারকে ঘিরে বেরোবিতে ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান সুষ্ঠু ভোট ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে— প্রত্যাশা তাসনিম জারার চাঁদাবাজি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট, বন্ধ না করলে লাল কার্ড দেখানো হবে: জামায়াত আমির

কুয়াকাটা পর্যটন ব্যবসায়ির উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন 

জাহিদুল ইসলাম জাহিদ 
  • প্রকাশ রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেস সেক্রেটারি জহিরুল ইসলাম মিরনের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তপূর্বক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন। 

রবিবার (৯ ফেব্রুয়ারি)  সকাল সাড়ে ১০ টায় কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে কুয়াকাটা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।

এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মোঃ সাঈদ হাসান লিখিত বক্তব্য বলেন,  জহিরুল ইসলাম মিরন একজন সমাজ সেবক সাংবাদিক ও পর্যটন ব্যবসায়ী। তিনি অত্যন্ত নম্র ভদ্র এবং সামাজিকভাবে স্বীকৃত একজন ভালো মানুষ। তার উপরে এ ধরনের সন্ত্রাসী হামলা কুয়াকাটা তথা পর্যটন এলাকায় চরম বিশৃঙ্খলা ও জননিরাপত্তা আজ হুমকির মুখে পড়ছে।এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ভবিষ্যতের না ঘটে পুলিশ প্রশাসনকে  তার সুষ্ঠু তদন্ত পূর্বক সন্ত্রাসীদের খুঁজে বের করে অতি দ্রুত বিচার করার জোর দাবি জানাচ্ছি। সামাজিক সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিবেশ না থাকলে সকল ব্যবসায়ীগণ নিরাপত্তাহীনতা ও ব্যবসায়িকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবে। 

কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট এমএ মোতালেব শরীফ, সেক্রেটারি জেনারেল মোঃ সাঈদ হাসান, ফাইন্যান্স সেক্রেটারি মোঃ রাসেল খান, আন্ত পর্যটন বিষয়ক সম্পাদক জসীমউদ্দীন বাবুল,  অফিস সেক্রেটারি মাসুম আল বেলাল,  কালচারাল সেক্রেটারি ডাক্তার ইসমাইল ইমন সহ অনেকে উপস্থিত ছিলেন।  

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park