1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কুড়িগ্রামে শহীদ জিয়ার জন্ম বার্ষিকী পালন – দৈনিক দেশেরকথা
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন ভোটের যুদ্ধে মাঠ চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মঈন ফিরোজী  স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি না দেয়ায় যা বলছে যশোর ডিসি কার্যালয় নোয়াখালীতে মানবসম্পদ উন্নয়নে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে সেই হাত গুঁড়িয়ে দেওয়া হবে: জামায়াত আমির নবীনগরে ১০ দলের মতবিনিময় সভায় রিক্সা প্রতিকে ভোট চাইলেন এমপি প্রার্থী সদরপুরে গভীর রাতের গোয়াল ঘরে অগ্নিকাণ্ড । উপাচার্য ও রেজিস্ট্রারকে ঘিরে বেরোবিতে ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান সুষ্ঠু ভোট ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে— প্রত্যাশা তাসনিম জারার চাঁদাবাজি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট, বন্ধ না করলে লাল কার্ড দেখানো হবে: জামায়াত আমির

কুড়িগ্রামে শহীদ জিয়ার জন্ম বার্ষিকী পালন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।

সকালে দলীয় পতাকা উত্তোলন ও পরে দুপুরে দাদামোড়ে আলমাস কমিউনিটি সেন্টারে আলোচনাসভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু,যুগ্ম আহবায়ক , অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, সাবেক উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক পৌর বিএনপি মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব, জেলা বিএনপির সাবেক সদস্য আজিজুল হক, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ওয়াহেদ রানা, কৃষকদলের আহবায়ক রিপন রহমান,জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, জেলা জাসাস আহবায়ক সজীব,মৎস্যদলের মহুবর রহমান সহ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে সামনে রেখে সকল নেতা কর্মীকে কাজ করার আহবান জানান।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্নার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিল পরিচালনা করেন ওলামাদলের আহবায়ক মাওলানা ফজলুল হক।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park