1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোর কণ্ঠ মেধা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন – দৈনিক দেশেরকথা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী’র বিশেষ সহকারী হি: নিয়োগ পেলেন সাদ্দাম হোসেন আলমডাঙ্গায় প্রধান শিক্ষকের পিটুনিতে ৮ শিক্ষার্থী আহত পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে? ভেড়ামারায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ বিজ্ঞান মেলা” শুভ উদ্বোধন বেনাপোল পৌরবাসীর সেবক হতে চান মফিজুর রহমান নববর্ষ বরণে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গ্রেপ্তারের ৬ দিন পর জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইরানকে টোল দেওয়া জাহাজ আটকানোর নির্দেশ, হরমুজ প্রণালি বন্ধের হুমকি ট্রাম্পের কুড়িগ্রামে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০  লক্ষ টাকার মালামাল ভস্মীভূত

কিশোর কণ্ঠ মেধা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

মোঃ ফরিদুল ইসলাম 
  • প্রকাশ শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে শহরের কলেজ মোড়ে অবস্থিত The Grand Assembly Hall-এ কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, কুড়িগ্রাম জেলার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. রাসেল মাহমুদ।

অনুষ্ঠানে জানানো হয়, গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় মোট ৮৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্য থেকে মেধার ভিত্তিতে ১০০ জন শিক্ষার্থীকে বৃত্তিপ্রাপ্ত হিসেবে নির্বাচন করা হয়। তাদের নগদ অর্থ ও ক্রেস্ট এবং মোরা বড় হতে চাই বই উপহার দেয়া হয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

মো. মোবাশ্বের রাশেদীন, ভাইস চেয়ারম্যান, কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, কুড়িগ্রাম

মো. মোশাররফ হোসেন, চেয়ারম্যান, কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, কুড়িগ্রাম

মাওলানা নুর বখত, প্রিন্সিপাল, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা

অধ্যক্ষ শাহজালাল সবুজ, সাবেক চেয়ারম্যান, কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, কুড়িগ্রাম

মাওলানা নিজামুদ্দিন, সাবেক চেয়ারম্যান, কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, কুড়িগ্রাম

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মো. রেজাউল করিম শাকিল।

অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি ও অভিমত ব্যক্ত করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান নয়, নৈতিক শিক্ষা ও যোগ্যতার ক্ষেত্রেও আরও বেশি মনোযোগী হতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park