1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জে কীটনাশকের গুণগতমান  যাচাইয়ে সেবন অতঃপর কবিরাজের মৃত্যু  – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুরুল হক নুর ভেড়ামারায় দাঁড়িপাল্লার পক্ষে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী শো-ডাউন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিরপুরে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি’র জরিপ ক্ষমতায় এলে নারীরা থাকবে সবচেয়ে নিরাপদ, তরুণরাই হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান ভেড়ামারায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে পুনর্বাসনের জন্য এক জোড়া করে ছাগল উপহার ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা ইসির ‘সারপ্রাইজ সিদ্ধান্তে’ উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে কীটনাশকের গুণগতমান  যাচাইয়ে সেবন অতঃপর কবিরাজের মৃত্যু 

আনোয়ার হোসেন
  • প্রকাশ সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃনীলফামারীর কিশোরগঞ্জে ঘাস মারা কীটনাশক জমিতে প্রয়োগের আগে গুনগত মান যাচাইয়ে সেবন করে সাজু মিয়া(৩৮) নামে এক  গ্রাম্য কবিরাজের  চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১৬ই ফেব্রুয়ারি) দিনগত রাত ১০ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ওই কবিরাজ বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ডাকঘর পাড়া গ্রামের আফছার আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার  সকাল ৯ টার দিকে সাজুর পরিবারের লোকজন বাইরে কাজের উদেশ্য যায়। এসময়  তিনি জমিতে ঘাস মারা কীটনাশক প্রয়োগের আগে গুনগত মান  যাচাইয়ে সেবন করে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায়  তাকে উদ্ধার করে  প্রথমে  তারাগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে  নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার  দিকে তিনি মারা যান। পরিবারের দাবি  দীর্ঘ দিন যাবত  তিনি গ্রাম্য চিকিৎসা দিতেন। বিগত কয়েক বছর ধরে  মানসিক  ভারসাম্যহীন  হয়ে পড়েন। বাহাগিলী ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান সুজাউদৌলা লিপটন  কীটনাশক পানে  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park