1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জে আন্তর্জাতিক  মানবাধিকার দিবসে গুম ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন – দৈনিক দেশেরকথা
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন ভোটের যুদ্ধে মাঠ চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মঈন ফিরোজী  স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি না দেয়ায় যা বলছে যশোর ডিসি কার্যালয় নোয়াখালীতে মানবসম্পদ উন্নয়নে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে সেই হাত গুঁড়িয়ে দেওয়া হবে: জামায়াত আমির নবীনগরে ১০ দলের মতবিনিময় সভায় রিক্সা প্রতিকে ভোট চাইলেন এমপি প্রার্থী সদরপুরে গভীর রাতের গোয়াল ঘরে অগ্নিকাণ্ড । উপাচার্য ও রেজিস্ট্রারকে ঘিরে বেরোবিতে ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান সুষ্ঠু ভোট ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে— প্রত্যাশা তাসনিম জারার চাঁদাবাজি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট, বন্ধ না করলে লাল কার্ড দেখানো হবে: জামায়াত আমির

কিশোরগঞ্জে আন্তর্জাতিক  মানবাধিকার দিবসে গুম ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

আনোয়ার হোসেন
  • প্রকাশ মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে।এ দিবসে তারা গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামীলীগ ও  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী  কতৃক ছাত্রদলের নেতাকর্মীদের নির্মম হত্যাকান্ড,গুলি,নির্যাতন,নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন করেছেন।মঙ্গলবার (১০ ডিসেম্বর)দুপুরে কিশোরগঞ্জ সরকারি কলেজের মূল ফটকে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন করা হয়। এতে বক্তব্য দেন,উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জোবায়েদ ইবনে রুবেল,সদস্য সচিব সোহেল রানা প্রামানিক রাসেল,যুগ্ন আহবায়ক রাজ শিখর সরকার,কিশোরগঞ্জ সদর ইউপির ছাত্রদলের সভাপতি স্বপন মিয়া,সাধারণ সম্পাদক সম্রাট শাহ্ প্রমুখ।অন্যান্যদের মধ্যে কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এসময়  বক্তাগণ,পতিত আওয়ামী সরকারের আমলে গুমের  শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিসহ  আওয়ামীলীগ ও তার দোসর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতৃক ছাত্রদলের নেতাকর্মীদের নির্মম হত্যাকান্ড,গুলি,নির্যাতন, নিপীড়নের ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবি জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park