1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জে অপূর্ব সৌরভ ছড়াচ্ছে এ্যাকলিফা  ফুল.. – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় বেসরকারি ক্লিনিকগুলোতে চরম অব্যবস্থাপনা: প্রাণহানি ঘটলেই দায়সারা তৎপরতা, ক্ষোভে ফুঁসছে জনতা ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত   আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনে প্রাণ গেল শ্রমিকের নোয়াখালী সদরের ধর্মপুরে দালিলিক প্রমাণের বিপরীতে অপপ্রচারের অভিযোগ একপক্ষীয় সংবাদের তীব্র নিন্দা আলমডাঙ্গায় অপারেশন-পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যু, ফাতেমা ক্লিনিকে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা বেগমগঞ্জে ফসলি জমি বিনষ্ট: ১ লাখ টাকা জরিমানা  কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবির হোসেন আসলে কে, যা জানা গেল কুড়িগ্রামে ইউটিউব দেখে নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি “এআই স্মার্ট কার” নবীনগরে অটোরিক্সা-সিএনজি’র ইজারা বন্ধ করায় শ্রমিক দলের আনন্দ মিছিল

কিশোরগঞ্জে অপূর্ব সৌরভ ছড়াচ্ছে এ্যাকলিফা  ফুল..

আনোয়ার হোসেন
  • প্রকাশ শুক্রবার, ২২ জুলাই, ২০২২

কিশোরগঞ্জ প্রতিনিধি>রুপসী বাংলার ছয় ঋতুতে বিভিন্ন গাছে গাছে ফুলের মেলা বসে।রং-বেরঙের ফুলে সারা বছরই সেজে থাকে বাংলার প্রকৃতি।

সুন্দরের প্লাবণে ভাসায় আমাদেরকে।ফুলের বিচিত্র গঠন ও মাধুর্যে ভরা গন্ধ আমাদের মনে জাগায় বিস্ময়কর অনুভূতি। এমন অনুভূতিতে নীলফামারীর কিশোরগঞ্জে ফুটেছে এ্যাকলিফা ফুল।

তবে স্থানীয়রা কাউন ফুল নামে বেশি চেনেন।দেখতে শস্য দানা কাউনের মতো।তাই এরকম নামকরণ।আবির মাখা রংগে এ ফুল  দেখতে কত অপূর্ব! কত নিখুঁত, নিপুণ গাঁথুনি।

সত্যিই এ ফুলের সবুজের বর্ণিল সাজ সবাইকে বিমোহিত করে তুলেছে।এ ফুলের গন্ধ নেই। আছে পাতার ভাঁজে ভাঁজে নুয়ে পড়া মায়াবি রূপের ঝলকানি।দারুণ মোহময়।

দেখলে কেবল দেখতেই ইচ্ছে হয়।কবি সত্যেন্দনাথ দত্তের নিচের কবিতার পঙক্তি থেকে বুঝা যায় ফুলের প্রতি ছিল তার অবাধ অনুরাগ জোটে যদি মোটে একটি পয়সা,খাদ্য কিনে ও ক্ষুধার লাগি।

দুটি যদি জোটে অর্ধেকে তার, ফুল কিনি নিয়ো,হে অনুরাগী!তাই কবির অনুরাগের আত্মপ্রকাশ ঘটিয়ে সদর ইউপির কেশবা কলেজ পাড়ার মরহুম শেরিফ উদ্দিনের ছেলে সোহাগ নিজ বাড়িতে এ ফুলের বাগান গড়ে তুলেছেন।

তিনি জানান,মানুষের মুগ্ধতা,ভালোবাসা,শুভেচ্ছা,এমনকি সহানুভূতি প্রকাশের জন্য ফুলের বিকল্প নেই।তাছাড়াও পরিবেশ ও প্রকৃতি সৌন্দর্য বর্ধনে ফুলের ঝুড়ি নেই।শীতকাল ছাড়া প্রায় সারা বছর এ ফুল সৌন্দর্য বিলায়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park