1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুরুল হক নুর ভেড়ামারায় দাঁড়িপাল্লার পক্ষে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী শো-ডাউন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিরপুরে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি’র জরিপ ক্ষমতায় এলে নারীরা থাকবে সবচেয়ে নিরাপদ, তরুণরাই হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান ভেড়ামারায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে পুনর্বাসনের জন্য এক জোড়া করে ছাগল উপহার ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা ইসির ‘সারপ্রাইজ সিদ্ধান্তে’ উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা

আনোয়ার হোসেন
  • প্রকাশ শুক্রবার, ২৬ মে, ২০২৩

কিশোরগঞ্জ প্রতিনিধি :নীলফামারী কিশোরগঞ্জে আদর্শ কমিউনিটি ক্লিনিক বাস্তবায়নে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি,উপজেলা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা বৃন্দের অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা  অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকালে  নিতাই সিভিএ কার্যকরী দলের সদস্যবৃন্দের পরিচালনায় ও  কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় পানিয়াল পুকুর কাচারি পাড়া কমিউনিটি ক্লিনিকে এ সভা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.মহিমা রঞ্জন রায়,,সিএইচসিপি রেহেনা পারভিন,এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন,এপি ম্যানেজার পিকিংচাম্বুগং,প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রুশ,গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শহিদার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

জানা যায়,জনগণের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা নিতাই পানিয়ালপুকুর কমিউনিটি ক্লিনিকের সরকারি সেবার মান জনগণের মাঝে শতভাগ নিশ্চিতকরণের ওই কমিউনিটি ক্লিনিকের ১৭টি স্টান্ডার্ড  বা মানদণ্ডের আলোকে উপযুক্ত অবকাঠামো,সেবা প্রদানের দিন,সেবা প্রদানের সময়,প্রধান সেবাদাতা,সহায়ক সেবাদাতা,ঔষধ,নিরাপদ পানির সরবরাহ,স্বাস্থ্যসম্মত পায়খানা,CG কমিটির সভা,CSGকমিটির সভা, সিটিজেন চার্টার,ল্যাপটপ এবং অনলাইন রিপোর্ট বিষয়গুলোর বিস্তারিত তুলে ধরে আলোকপাত করা হয়।

এসময় দুর্বল অবকাঠমো ও স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ, আসবাব পত্রের ঘাটতি পূরণ, ওষুধের পরিমাণ আরো বৃদ্ধি করনসহ সেবার মান আরো কিভাবে  বেগবান করা যায়,সে বিষয়ে বিস্তারিত তুল ধরে আলোচনা এবং কর্মপরিকল্পনা তৈরি করা হয়।এগুলো যথাযথ বাস্তবায়নে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিএ কমিটির সদস্য সোহেল রানা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park