1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা বিষয়ে সভা অনুষ্ঠিত  – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে জবি প্রশাসনের ব্যর্থতার দায়ে পদত্যাগের দাবি ছাত্রদলের নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার জামালপুর উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদি হত্যার আসামিদের বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদ দাবি কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা বিষয়ে সভা অনুষ্ঠিত 

আনোয়ার হোসেন
  • প্রকাশ সোমবার, ৪ জুলাই, ২০২২
desherkotha

কিশোরগঞ্জ প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় সিভিএ(Citizen Voice & Action) এর কার্যকরী দলের সদস্য বৃন্দের পরিচালনায় অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা ইন্টারফেস মিটিং  বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উন্নয়ন কর্মপরিকল্পনা বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়।এদিন সভার আলোচনায় উঠে আসে নীতিমালা অনুযায়ী কমিউনিটি ক্লিনিকে  অত্যাবশ্যকীয় ১৭ টি মানদন্ডের সুবিধা সাধারণ জনগণ সঠিক ভাবে পাচ্ছে কিনা।এছাড়াও কি ভাবে আরো সেবার মান বৃদ্ধি করা যায়।

এ বিষয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়।এপির প্রোগ্রাম অফিসার সানজিদা আনসারীর সঞ্চালনায় এ উন্নয়ন কর্মপরিকল্পনা বিষয়ক সভায় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ আবু শফি মাহমুদ,সিএইচসিপি কর্মীদ্বয়,সিভিএ কোর কমিটির সদস্য,ইউপি মেম্বার,এনজিও প্রতিনিধিসহ সাংবাদিক প্রমুখ।

জানা যায়,ইউনিয়ন পর্যায়ে জনগনের দোরগোড়ায় সেবার ব্রত নিয়ে দাঁড়িয়ে থাকা কমিউনিটি ক্লিনিক গুলোতে সেবার মান বৃদ্ধিকরণের লক্ষ্যে সিভিএ (Citizen Voice & Action)অর্থাৎ জনগনের আওয়াজ  কমিটি কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নের লক্ষ্যে জনগণের অংশগ্রহণ এবং যৌথ পরিকল্পনা প্রনয়নের লক্ষ্যে ১৭টি মানদণ্ড নিয়ে কাজ করছেন।

উন্নত চিকিৎসা সেবার এ মানদন্ড অংশ হিসেবে মজবুত অবকাঠামো,সেবা প্রদানের দিন,সেবা প্রদানের সময়,প্রধান সেবাদাতা,সহায়ক সেবা দাতা,ঔষধ, নিরাপদ পানি সরবরাহ,স্বাস্থ্যসম্মত পায়খানা,CG কমিউনিটি গ্রুপ কমিটির সভা, CSG কমিউনিটি সাপোর্ট গ্রুপ কমিটির সভা,সিটিজেন চার্টার,ল্যাপটপ এবং অনলাইন রিপোর্ট।

যা সেবার মান উন্নয়নের লক্ষ্যে জনগণের অংশগ্রহণ এবং যৌথ পরিকল্পনা প্রনয়নের লক্ষ্যে কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নের লক্ষ্যে উক্ত কমিউনিটি ক্লিনিকের সমস্যা সমাধানের উদ্দেশ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। যার ফলশ্রুতিতে এলাকার জনগণের সার্বিক উন্নয়ন করা সম্ভব হবে ৷

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park