1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কমলগঞ্জে ২০ টি চা বাগানে ২ ঘণ্টা কর্মবিরতি করছেন চা শ্রমিকরা – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত

কমলগঞ্জে ২০ টি চা বাগানে ২ ঘণ্টা কর্মবিরতি করছেন চা শ্রমিকরা

রাজু দত্ত
  • প্রকাশ মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

কমলগঞ্জ প্রতিনিধি>মজুরি বৃদ্ধির দাবিতে মৌলভীবাজারের ২০ টি চা বাগানে ২ ঘণ্টা কর্মবিরতিসহ বিক্ষোভ মিছিল পালন করছেন চা শ্রমিকরা। মঙ্গলবার থেকে আগামী ৩ দিনের মধ্যে তাদের মজুরি বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসলে শুক্রবার থেকে তারা পূর্ণদিবস কর্মবিরতি পালনে করবেন।

মঙ্গলবার সকালে মনু ধলাই ভ্যালী অন্তর্ভুক্ত মাধবপুর চা বাগানের শ্রমিকদের এক সমাবেশে এমন ঘোষণা দেন চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা।মনু ধলাই ভ্যালীর সভাপতি ধনা বাউরী জানান, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি দীর্ঘদিনের। প্রতি বছর মজুরি বাড়ানোর কথা থাকলেও গত ৩ বছর ধরে মজুরি বাড়ানো হচ্ছে না।

এ অবস্থায় বর্তমান বাজারে দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে চা শ্রমিকের মজুরি ৩’শত টাকায় উন্নীত করার দাবিতে মঙ্গলবার থেকে কমলগঞ্জের ২০ চা বাগানে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়। ৩ দিনের মধ্যে তাদের দাবি না মানা হলে দেশের সব বাগান একসঙ্গে বন্ধ করে দেওয়া হবে হুশিয়ারি দেয়া হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতি পালন করবে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, মনু ধলাই ভ্যালির সহ-সভাপতি গায়েত্রী রাজভর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চা বাগানের পঞ্চায়েত সভাপতি বাবুল মিয়া, সম্পাদক গোপাল রাজভর, সঞ্চয় ভর, বিদ্যা দাস, আশা কুর্মী, গীতা কাহার,বক্তব্য রাখেন।সভায় নেতৃবৃন্দ বলেন, বর্তমান দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বিবেচনা করে নুন্যতম চা শ্রমিকের হাজিরা ১২০ থেকে ৩০০ টাকায় উন্নীত করার দাবি অনেক দিনের। কিন্তু বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে তালবাহানা করছে।আগামী ৩ দিনের মধ্যে তাদের মজুরি বাড়ানোার বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park