1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কথায় কথায় নায়িকাদের চরিত্র খারাপ! কেন? – দৈনিক দেশেরকথা
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপিপন্থি সভাপতির ম্যাকানিজমে ইবতে নিয়োগ বোর্ড স্থগিত ওসমান হাদি হত্যা : অধিকতর তদন্ত প্রতিবেদন ২৯ জানুয়ারি একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন ভোটের যুদ্ধে মাঠ চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মঈন ফিরোজী  স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি না দেয়ায় যা বলছে যশোর ডিসি কার্যালয় নোয়াখালীতে মানবসম্পদ উন্নয়নে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে সেই হাত গুঁড়িয়ে দেওয়া হবে: জামায়াত আমির নবীনগরে ১০ দলের মতবিনিময় সভায় রিক্সা প্রতিকে ভোট চাইলেন এমপি প্রার্থী সদরপুরে গভীর রাতের গোয়াল ঘরে অগ্নিকাণ্ড । উপাচার্য ও রেজিস্ট্রারকে ঘিরে বেরোবিতে ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান

কথায় কথায় নায়িকাদের চরিত্র খারাপ! কেন?

বিনোদন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

শোবিজ অঙ্গনের নায়িকা-অভিনেত্রীদের নিয়ে হরহামেশাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বুলিংয়ের ঘটনা দেখা যায়। তাদের চরিত্র, ব্যক্তিগত জীবন নিয়ে নানা রকম কাটাছেঁড়া করা হয়।
বিষয়গুলো মোটেও ভালোভাবে দেখছেন না ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে নায়িকার চরিত্র ‘খারাপ’ বলে মন্তব্য করা ব্যক্তিদের একহাত নিয়েছেন তিনি।
স্ট্যাটাসের শুরুতেই তিশা লিখেছেন, কথায় কথায় নায়িকাদের চরিত্র খারাপ! কেন? এরপর অভিনেত্রী লেখেন- ভাই, একটা মেয়ে সাধনা, অধ্যবসায়, পরিশ্রমের দীর্ঘ জার্নিতে অভিনয়টা ভালো করলেই নায়িকা হয়।

তিশা মনে করেন শুটিংয়েই তাদের বেশি সময় কাটে। সেটা উল্লেখ করে বলেন, ‘আমরা পরিবারের চেয়ে লাইট, ক্যামেরা, অ্যাকশন সংশ্লিষ্ট মানুষদের সাথেই বেশি সময় কাটে। সেদিক থেকে এইটাও আমাদের পরিবার। আর পরিবার হয়ে উঠলেই গভীর সম্পর্ক গড়ে উঠে।’
তবুও অভিনেত্রীর আক্ষেপ, যেখানে সম্পর্ক আছে সেখানে ভুল বোঝাবুঝি আছে। আমার মা, বাবা, ভাই, বোনদের সাথেও ভুল বোঝাবুঝি হয়।

কই তারা তো চরিত্র নিয়ে প্রশ্ন তুলে না? তাহলে আপনারা আমাদের কেমন পরিবারের সদস্য হলেন যে কথায় কথায় নায়িকাদের চরিত্র নিয়ে ছোট করেন!
কিছু নির্দিষ্ট ব্যক্তিকে ইঙ্গিত করে তিশা লেখেন, নাকি যুক্তি দিয়ে হেরে যাবেন বলে, নারীদের চরিত্রে হাত দিয়ে দাবিয়ে রাখতে চান? ভুল বোঝাবুঝি হলে যুক্তি দিয়ে কথা বলেন, তাতে আমাদের সার্বিক সম্মান বজায় থাকবে।

আপনার পরিবারের কাউকে ছোট করে কি আপনি বড় হচ্ছেন ভাবছেন?
পরোক্ষভাবেই অভিনয়ের সঙ্গে জড়িত মানুষদের উদ্দেশ্য করেই এই স্ট্যাটাসটি দিয়েছেন তানজিন তিশা। যদিও পুরো স্ট্যাটাসে কোথাও কারো নাম উল্লেখ করেননি তিনি।
অভিনেত্রীর সঙ্গে তার ভক্তরাও একমত পোষণ করেছেন। তারাও বলছেন, শোবিজ অঙ্গনের মানুষেরাই অনেক সময় নিজেদের মানুষের সম্মানহানী করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park