1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে নাহিদ ইসলামের রিট – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নয়া সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেয়ার হুঁশিয়ারি টেকনাফ সীমান্তে মিয়ানমারের গুলিতে আহত শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে আজ সিলেট বিভাগের তিন জেলায় জামায়াত আমিরের সমাবেশ বিক্ষোভে কাউকে টার্গেট করে মারধর করেনি পুলিশ: ডিএমপির তালেবুর রহমান জামায়াত ক্ষমতায় এলে ‘রগ কেটে দেবে’ ভীতি ছড়িয়ে গ্রামে গ্রামে অপপ্রচার ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা বাড়ল সোনার দাম আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে, প্রথম দিনেই তিন হাইভোল্টেজ ম্যাচ জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়, এককভাবেই সরকার গঠনে আশাবাদী বিএনপি: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান

এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে নাহিদ ইসলামের রিট

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

দ্বৈত নাগরিকত্ব ও গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন একই আসনের জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নাহিদ ইসলাম নিজে হাইকোর্টে উপস্থিত হয়ে এ রিট দায়ের করেন।

রিট আবেদনে এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের আবেদন জানানো হয়েছে। নাহিদের পক্ষে দায়ের করা আবেদনে অভিযোগ করা হয়, বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম প্রশান্ত মহাসাগরীয় ওশেনিয়া অঞ্চলের দ্বীপরাষ্ট্র রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ করেছেন—এ সংক্রান্ত তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও তিনি তার হলফনামায় বিষয়টি উল্লেখ করেননি।

নাহিদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, দ্বৈত নাগরিকত্বের বিষয় গোপন করার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য আড়াল করার অভিযোগও রিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার দাবি, আইন অনুযায়ী প্রার্থীর হলফনামায় সব নাগরিকত্ব সংক্রান্ত তথ্য উল্লেখ করা বাধ্যতামূলক। এ বিষয়ে আগামী মঙ্গলবার রিটের শুনানি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

রিটটি গৃহীত হলে আদালতের আদেশ অনুযায়ী এম এ কাইয়ুমের প্রার্থিতার বিষয়ে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা ও আইনি অবস্থান স্পষ্ট হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিষয়টি ঘিরে ঢাকা-১১ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park