1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করতে সমন্বিত আর্থিক ব্যবস্থা গড়ার আহ্বান
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপিপন্থি সভাপতির ম্যাকানিজমে ইবতে নিয়োগ বোর্ড স্থগিত ওসমান হাদি হত্যা : অধিকতর তদন্ত প্রতিবেদন ২৯ জানুয়ারি একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন ভোটের যুদ্ধে মাঠ চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মঈন ফিরোজী  স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি না দেয়ায় যা বলছে যশোর ডিসি কার্যালয় নোয়াখালীতে মানবসম্পদ উন্নয়নে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে সেই হাত গুঁড়িয়ে দেওয়া হবে: জামায়াত আমির নবীনগরে ১০ দলের মতবিনিময় সভায় রিক্সা প্রতিকে ভোট চাইলেন এমপি প্রার্থী সদরপুরে গভীর রাতের গোয়াল ঘরে অগ্নিকাণ্ড । উপাচার্য ও রেজিস্ট্রারকে ঘিরে বেরোবিতে ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান

উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করতে সমন্বিত আর্থিক ব্যবস্থা গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করতে সমন্বিত আর্থিক ব্যবস্থা গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ কারো চাকরি করার জন্য জন্মায়নি, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য। তাই দেশে এমন আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে হবে যেন সবাই উদ্যোক্তা হওয়ার সুযোগ পায়।

রোববার রাজধানীর মোহাম্মদপুরের খিলজি রোডে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইউনূস বলেন, এখনকার প্রজন্ম অনেক সচেতন। তাদের জন্য আর্থিক ও সামাজিক পরিবেশ তৈরি করতে হবে, যাতে তারা নিজস্ব উদ্যোগে কাজ করতে পারে—এককভাবে কিংবা যৌথভাবে। এমন একটি কাঠামো দরকার, যেখানে ব্যক্তি চাইলে বিনিয়োগকারী হিসেবেও যুক্ত হতে পারবে। তিনি জানান, ইতোমধ্যে কয়েক লাখ উদ্যোক্তা তৈরি হয়েছে, যাদের অনেকেই দলগতভাবে কাজ করছে।

তিনি বলেন, বর্তমান আইন কাঠামো আজকের বাস্তবতায় খাপ খাচ্ছে না। তাই পিকেএসএফ-এর নিজস্ব আইন সংস্কার ও সম্প্রসারণ জরুরি। মডেল হিসেবে যৌথ মালিকানা থেকে ধীরে ধীরে পূর্ণ মালিকানায় রূপান্তরের প্রস্তাব দেন ইউনূস।

তার মতে, প্রতিষ্ঠান নয়, বরং ব্যক্তি উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে হবে। শুধু ঋণ নয়, সরাসরি বিনিয়োগও করতে হবে। কেউ সফল হলে ধীরে ধীরে পুরো মালিকানা নিজের হাতে নিতে পারবে।

প্রধান উপদেষ্টা বলেন, প্রযুক্তি এখন বড় সুযোগ এনে দিয়েছে। এর মাধ্যমে প্রত্যেক ব্যক্তিকে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে যুক্ত করা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, টাকার অভাব হবে না, আন্তর্জাতিক আস্থার ভিত্তিতে সমন্বিত ফাইন্যান্সিয়াল সিস্টেম দাঁড় করানো গেলে সত্যিকারের উদ্যোক্তা তৈরির স্বপ্ন পূরণ হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পিকেএসএফ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জাকির আহমেদ খান এবং ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।


এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park