1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
উজিরপুরে সড়ক দুর্ঘটনায় দাদি-নাতনির মৃত্যু – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষিতে ফিরবে প্রাণ, মিটবে জলাবদ্ধতা খানপুরে অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার টেন্ডার অনিয়মের মূল হোতা নরসিংদীর সিভিল সার্জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি পরকীয়ার টানাপোড়েনে যুবক হত্যা, গোয়ালঘরের মাটি খুঁড়ে মিলল মরদেহ রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত, পরিবারে শোকের মাতম নোয়াখালীতে এসিল্যান্ড-তহশিলদারসহ ৯জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা জটিলতা কাটিয়ে সরকার গঠনের পথে থালাপতি বিজয় গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ মরদেহের পাশে ছিল চিরকুট, যা লিখা ছিল তাতে কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার আহ্বান জানানো হবে ভারত সরকারকে: জামায়াত আমির

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় দাদি-নাতনির মৃত্যু

মোরশেদ আহমেদ 
  • প্রকাশ মঙ্গলবার, ৫ মে, ২০২৬

বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মে ২০২৬) দুপুর আনুমানিক ১২টা  উপজেলার জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-৩৬৭১) দ্রুতগতিতে চলার সময় রাস্তা পারাপারের সময় দুইজন পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন— রোকসোনা ইয়াসমিন (৬৩), স্বামী মৃত কাজী পান্নু মিয়া এবং শিশু আরফা (৭), পিতা রুবেল কাজী। তারা উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আরফা পশ্চিম জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়। তার বাবা রুবেল কাজী মালয়েশিয়া প্রবাসী।

দুর্ঘটনার পর উজিরপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park