জামালপুরের ইসলামপুর উপজেলার চিনারচর উত্তরপাড়া গ্রামের এক দিনমজুরের মেয়ে ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ করেছে মোঃ একাব্ব আলী ( ৪৫)।
ইসলামপুরের কড়াইতলা এলাকার মৃত সন্দেশ আলীর পুত্র মোঃ একাব্বর আলী প্রায় সময় বাদীর বাড়ীতে বেড়াতে আসত। গত ১৭ জুলাই ২০২৩ ইং তারিখ রাত অনুমান সাড় আট ঘটিকার সময় ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বসতবাড়ীর উঠানে যাওয়া মাত্রই আসামী মোঃ একাব্বর আলী পূর্ব সু-পরিকল্পিতভাবে উৎপেতে থাকে।
আসামী মোঃ একাব্বর আলী হঠাৎ করে ভিকটিমের পিছন দিক থেকে মুখ চেপে ধরে। অতঃপর ভিকটিমকে তার বাড়ীর দক্ষিণ পার্শ্বে কাঠের বাগানের ভিতর নিয়ে আসামী মোঃ একাব্বর আলী যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে ভিকটিমকে ভয়-ভীতি দেখিয়ে জোর পূর্বকভাবে ধর্ষণ করে। ভিকটিম ডাকচিৎকার করে কান্নাকাটি করলে আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে আসামী মোঃ একাব্বর আলী ভিকটিমকে ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিম এর মা ইসলামপুর থানায় হাজির হয়ে অভিযোগ দাখিল করলে অফিসার-ইন-চার্জ, (ওসি) মামলা নং-১৭/১৫০, তারিখঃ ১৯/০৭/২০২৩ ইং, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোঃ/২০২০) এর ৯(১) ধর্ষণ মামলা রুজু করেন। উক্ত ঘটনাটি নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর থেকে আসামী গ্রেপ্তার এড়ানোর লক্ষ্যে বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিল। এরই প্রেক্ষিতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এর আভিযানিক দল শুক্রবার (৮ সেপ্টেম্বর) আনুমানিক সাডে বারোটার সময় শেরপুর সদর উপজেলার বালুরচর এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ একাব্বর আলী’কে আটক করতে সক্ষম হয়। সূত্রোক্ত মামলা মোতাবেক ধৃত আসামীকে ইসলামপুর থানায় হস্থান্তর করা হয়েছে।