1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ইবি সাদ্দাম হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে নাহিদ-রাহাত – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জাবিতে ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে ইফতার আয়োজন  ফয়সালকে ফেরত পাঠানো প্রসঙ্গে যা বলল পশ্চিমবঙ্গ পুলিশ জুলাই গণঅভ্যুত্থানই বর্তমান সরকারের বৈধতার ভিত্তি: নাহিদ ইসলাম আগামীকাল যেসব এলাকায় শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে জবি প্রশাসনের ব্যর্থতার দায়ে পদত্যাগের দাবি ছাত্রদলের নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার জামালপুর উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদি হত্যার আসামিদের বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদ দাবি কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা 

ইবি সাদ্দাম হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে নাহিদ-রাহাত

মো. মিনহাজুর রহমান মাহিম
  • প্রকাশ সোমবার, ২৬ মে, ২০২৫

ইবি প্রতিনিধি>ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ‘ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট’ বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের মো. নাহিদুর রহমান ও সাধারণ সম্পাদক ‘আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ’ বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল রাহাত মনোনীত হয়েছেন। 

রবিবার (২৫ মে) হলটির প্রভোস্ট ও সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ ও সোসাইটির সাবেক সভাপতি মো. দিদারুল ইসলাম এ কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ–সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও মোর্শেদ মামুন, যুগ্ম–সাধারণ সম্পাদক আব্দুল বারী শরিফ ও আহমাদ গালিব, সাংগঠনিক সম্পাদক মো. শান্ত শিশির, যুগ্ম–সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, সহ–দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, অর্থ সম্পাদক মো. হাম্মাদ তালুকদার, প্রচার সম্পাদক মো. মানিক হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইলিয়াস হোসেন, বিতর্ক ও গবেষণা সম্পাদক আব্দুল্লাহ আল মাসউদ, আইন সম্পাদক ইমতিয়াজ উদ্দিন সাজিদ ও ধর্ম বিষয়ক সম্পাদক ইমতিয়াজ হোসেন ইমন।

সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রাহাত বলেন, ‘সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটি থেকেই আমার বিতর্ক অঙ্গনে পথচলা শুরু হয়েছে। তাই, হল ডিবেটিং সোসাইটির প্রতি আলাদা একটা আবেগ ও ভালোবাসা রয়েছে। বিতর্কের মাধ্যমে অন্যের মূল্যবোধকে সম্মান জানানো শেখা যায়। যুক্তির সৌন্দর্যের মাধ্যমে সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির নামকে বিতর্ক অঙ্গনে আরো উজ্জ্বল করতে চাই।’

নবমনোনীত সভাপতি নাহিদুর রহমান বলেন, ‘ডিবেটিং শুধু যুক্তি বা প্রতিযোগিতা নয়; এটি চিন্তা, যুক্তি ও ভাষার সম্মিলিত চর্চা। একটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত বিতর্ক সংগঠন কেবল বক্তাদেরই তৈরি করে না; বরং একটি প্রগতিশীল সমাজ গঠনের ভিত্তিও স্থাপন করে। আমাদের ডিবেটিং সোসাইটিকে আমি এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে যুক্তি হবে আলোর পথ, আর মতবিনিময় হবে সম্মানের ভিত্তি।’

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park