1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ইবিতে শাখা ছাত্রলীগের অনুসারীকে মারধর   – দৈনিক দেশেরকথা
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপিপন্থি সভাপতির ম্যাকানিজমে ইবতে নিয়োগ বোর্ড স্থগিত ওসমান হাদি হত্যা : অধিকতর তদন্ত প্রতিবেদন ২৯ জানুয়ারি একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন ভোটের যুদ্ধে মাঠ চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মঈন ফিরোজী  স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি না দেয়ায় যা বলছে যশোর ডিসি কার্যালয় নোয়াখালীতে মানবসম্পদ উন্নয়নে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে সেই হাত গুঁড়িয়ে দেওয়া হবে: জামায়াত আমির নবীনগরে ১০ দলের মতবিনিময় সভায় রিক্সা প্রতিকে ভোট চাইলেন এমপি প্রার্থী সদরপুরে গভীর রাতের গোয়াল ঘরে অগ্নিকাণ্ড । উপাচার্য ও রেজিস্ট্রারকে ঘিরে বেরোবিতে ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান

ইবিতে শাখা ছাত্রলীগের অনুসারীকে মারধর  

মোঃ হাছান
  • প্রকাশ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। শনিবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে সাদ্দাম হোসেন হলে এ ঘটনা ঘটে। পরে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মারধরের শিকার আব্দুল হাফিজ, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রাত সাড়ে ৭টায় তিনি সাদ্দাম হোসেন হলের ৩৩৩ নম্বর কক্ষে ছিলেন। তখন কিছু শিক্ষার্থী তাকে ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে সন্দেহ করে তর্কাতর্কি শুরু করে।

এক পর্যায়ে হাফিজ হলের বাইরে আসার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে মারধর করে ধাওয়া করেন। হাফিজ ফুটবল মাঠ পার হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় আশ্রয় নেন।

পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. ইয়াকুব আলী, আল ফিকাহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট প্রমুখের উপস্থিতিতে থানায় বিষয়টি মীমাংসা হয়।

এ বিষয়ে আব্দুল হাফিজ বলেন, “বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আমাকে সন্দেহ করে সবাই আমার ওপর চড়াও হয়। আমি কিছু বুঝে ওঠার আগেই সবাই আমাকে মারধর করে। তবে আমি ছাত্রলীগের কোনো পদে নেই।”

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রহমান বলেন, “এটি থানার কোনো বিষয় নয়। মারধরের শিকার শিক্ষার্থী থানায় আশ্রয় নেয়, পরে শিক্ষক-শিক্ষার্থীরা মীমাংসা করে চলে যান। এটা থানার কোনো ফাংশন না।”

 

 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park