1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ইবিতে দিনব্যাপী পত্রিকায় লেখালেখি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় বেসরকারি ক্লিনিকগুলোতে চরম অব্যবস্থাপনা: প্রাণহানি ঘটলেই দায়সারা তৎপরতা, ক্ষোভে ফুঁসছে জনতা ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত   আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনে প্রাণ গেল শ্রমিকের নোয়াখালী সদরের ধর্মপুরে দালিলিক প্রমাণের বিপরীতে অপপ্রচারের অভিযোগ একপক্ষীয় সংবাদের তীব্র নিন্দা আলমডাঙ্গায় অপারেশন-পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যু, ফাতেমা ক্লিনিকে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা বেগমগঞ্জে ফসলি জমি বিনষ্ট: ১ লাখ টাকা জরিমানা  কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবির হোসেন আসলে কে, যা জানা গেল কুড়িগ্রামে ইউটিউব দেখে নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি “এআই স্মার্ট কার” নবীনগরে অটোরিক্সা-সিএনজি’র ইজারা বন্ধ করায় শ্রমিক দলের আনন্দ মিছিল

ইবিতে দিনব্যাপী পত্রিকায় লেখালেখি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ সাব্বির খান
  • প্রকাশ শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

ইবি প্রতিনিধি>ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) “সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়” স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী লেখালেখি কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় টিএসসির ১১৬ নং কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালাটি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা উপদেষ্টা জনাব শরিফুল ইসলাম জুয়েল। প্রধান আলোচক হিসেবে ছিলেন দৈনিক মানবকন্ঠ সহকারী সম্পাদক দীপঙ্কর গৌতম এবং সভাপতিত্ব করেন   বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস.এ.এইচ ওয়ালিউল্লাহ।

এসময় রুখসানা খাতুন ইতির সঞ্চালনায় উক্ত কর্মশালাটিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইবি শাখার সাধারণ সম্পাদক আবু তালহা আকাশ, সামাজিক ও সাংস্কৃতিক ঐক্য মঞ্চের সদস্য সচিব আসিফা ইসরাত জুঁই, তরুণ কলাম লেখক ফোরাম বাংলাদেশ ইবি শাখার সাবেক সভাপতি আশিকুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরকার মাসুম, রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিল সভাপতি মুসা হাশেমী, লন্ঠন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ।

প্রধান অতিথি ও উক্ত শাখার উপদেষ্টা শরিফুল ইসলাম জুয়েল মানবকন্ঠ পত্রিকার সহকারী সম্পাদক দীপঙ্কর গৌতমকে সম্মামনা স্মারক তুলে দেন। তারপর দীপঙ্কর গৌতম কয়েকজন সদস্যকে সার্টিফিকেট তুলে দেন। 

অনুষ্ঠানটি দুইটি পর্বের মাধ্যমে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে আইডি কার্ড ও সংগঠনে নামসহ কলম বিতরণ এবং লেখালেখি নিয়ে আলোচনা হয়। দ্বিতীয় পর্বে লেখালেখি নিয়ে সদস্যের বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর প্রদান করা হয়। 

এ সময় প্রধান আলোচক মানবকন্ঠ সহকারী সম্পাদক দীপাঙ্কর গৌতম বলেন, ‘পত্রিকায় লেখার পাশাপাশি দৈনিক পত্রিকা পাঠে মনোযোগ দিতে হবে। কলম একটি অস্ত্র, কলম সৈনিকদের উচিত সমাজ পরিবর্তনে এই হাতিয়ারকে ব্যবহার করা। নীতি নৈতিকতার পথে অটল থেকে সমাজের অসঙ্গতি তুলে ধরাই কলম সৈনিকদের মূল লক্ষ্য হওয়া উচিত। বর্তমানে গণমাধ্যম প্রচার মাধ্যমে রুপান্তর হতে চলছে, আমরা চাই এটা তাঁর মূল অস্তিত্বে টিকে থাকুক’।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park