1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ইনজুরিতে পড়েছেন বিশ্বকাপ দলের সেরা ব্যাটার লিটন দাস – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুরুল হক নুর ভেড়ামারায় দাঁড়িপাল্লার পক্ষে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী শো-ডাউন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিরপুরে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি’র জরিপ ক্ষমতায় এলে নারীরা থাকবে সবচেয়ে নিরাপদ, তরুণরাই হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান ভেড়ামারায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে পুনর্বাসনের জন্য এক জোড়া করে ছাগল উপহার ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা ইসির ‘সারপ্রাইজ সিদ্ধান্তে’ উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী আটক

ইনজুরিতে পড়েছেন বিশ্বকাপ দলের সেরা ব্যাটার লিটন দাস

ক্রীয়া ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৫ নভেম্বর, ২০২২
desherkotha

পাকিস্তান ম্যাচের জন্য জোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। তবে এই ম্যাচের আগে একটা দুঃসংবাদ শুনেছে দল। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন এই বিশ্বকাপে দলের সেরা ব্যাটার লিটন দাস। এই ইনজুরির জন্য শুক্রবার (৪ নভেম্বর) দলের সঙ্গে অনুশীলনে ছিলেন না তিনি। হোটেলে বিশ্রামে কেটেছে তার।

ম্যাচের ২৪ ঘণ্টা আগে শেষবারের মতো অনুশীলনেও সেই একই ঘটনা। এ দিনও দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেননি লিটন দাস। ৫ নভেম্বর দুপুরে অ্যাডিলেডের রোল্টন ওভালে বাংলাদেশ দল অনুশীলনে এসেছিল। সেখানে আগের দিনের মতো লিটনের অনুপস্থিতি জানিয়ে দিল ফিটনেস সঙ্কটে রয়েছেন বাংলাদেশের এই ব্যাটার।

লিটনের ইনজুরি নিয়ে শুক্রবার (৪ নভেম্বর) বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘লিটনের কিছুটা হ্যামস্ট্রিংয়ের সমস্যা রয়েছে। তবে এটাকে ঠিক পুরো অর্থে চোট বলা যাবে না। হাঁটাচলা করতে পারছেন তিনি। তবে অতিরিক্ত সতর্কতার জন্য অনুশীলনে ডাকা হয়নি তাকে। বিশ্রামে রয়েছেন। আশা করছি পাকিস্তান ম্যাচের আগে সুস্থ হয়ে যাবেন তিনি।’

কিন্তু ম্যাচের আগের দিনও অনুশীলনে না আসায় লিটন এখন পাকিস্তান ম্যাচের একাদশে থাকছেন কিনা- সেই আশঙ্কাও তৈরি হয়েছে। ভারতের বিরুদ্ধে ম্যাচে লিটন ব্যাটিং ওপেন করেছিলেন। ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করেন সে ম্যাচে। মাত্র ২১ বলে ফিফটি করেন।

চলতি বিশ্বকাপে বলের হিসাবে দ্বিতীয় দ্রুততম ফিফটি এটি। ম্যাচে মাত্র ২৭ বলে ৬০ রান করেন লিটন। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে লিটন রানআউটের সময় পিছলে পড়েন। সেই চোটই তাকে ভোগাচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park