1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ ১৭ জন নিহত – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুরুল হক নুর ভেড়ামারায় দাঁড়িপাল্লার পক্ষে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী শো-ডাউন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিরপুরে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি’র জরিপ ক্ষমতায় এলে নারীরা থাকবে সবচেয়ে নিরাপদ, তরুণরাই হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান ভেড়ামারায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে পুনর্বাসনের জন্য এক জোড়া করে ছাগল উপহার ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা ইসির ‘সারপ্রাইজ সিদ্ধান্তে’ উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী আটক

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ ১৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

ইউক্রেনের পূর্ব দোনেৎস্কে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ৩৩জন। ক্ষেপণাস্ত্র হামলার জন্য মস্কোকে দায়ী করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব দোনেৎস্কের কোস্ত্যন্তিনিভকাতে শহরের একটি ব্যস্ততম বাজারে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ৩৩জন। ক্ষেপণাস্ত্র হামলায় বাজারের ফার্মেসিসহ বিভিন্ন দোকানের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, বাজারের শেষ মাথায় যেখানে মানুষ কেনাকাটা করছিল সেখানে বিস্ফোরণ ঘটেছে।ক্ষেপণাস্ত্র হামলার জন্য মস্কোকে দায়ী করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিস্ফোরণে যারা মারা গেছে তারা কোনও ভুল করেননি।

এই ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ইউক্রেনের শান্তিপূর্ণ শহরে হামলা করেছে। তিনি হামলায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

এছাড়াও এই হামলাকে ‘পুরেপুরি অমানবিক’ বলে মন্তব্য করেছেন জেলেনস্কি। অন্যদিকে তার স্ত্রী ও ইউক্রেনের ফার্স্ট লেডি স্ত্রী ওলেনা জেলেনস্কা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাটিকে ‘ভয়াবহ নিষ্ঠুরতা’ বলে মন্তব্য করেছেন।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেছেন, কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার অভিযান শেষ হয়েছে। তবে এখন পর্যন্ত ইউক্রেনের এই হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি মস্কো।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park