1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আর্মেনিয়া-আজারবাইজান সংঘাত, বন্ধে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন পুতিন – দৈনিক দেশেরকথা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী’র বিশেষ সহকারী হি: নিয়োগ পেলেন সাদ্দাম হোসেন আলমডাঙ্গায় প্রধান শিক্ষকের পিটুনিতে ৮ শিক্ষার্থী আহত পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে? ভেড়ামারায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ বিজ্ঞান মেলা” শুভ উদ্বোধন বেনাপোল পৌরবাসীর সেবক হতে চান মফিজুর রহমান নববর্ষ বরণে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গ্রেপ্তারের ৬ দিন পর জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইরানকে টোল দেওয়া জাহাজ আটকানোর নির্দেশ, হরমুজ প্রণালি বন্ধের হুমকি ট্রাম্পের কুড়িগ্রামে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০  লক্ষ টাকার মালামাল ভস্মীভূত

আর্মেনিয়া-আজারবাইজান সংঘাত, বন্ধে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন পুতিন

নিউজ ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চলমান সংঘাত বন্ধে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার পুতিন জানান, মস্কোর মধ্যস্থতা করার মতো যথেষ্ট সক্ষমতা আছে।

নার্গানো কারাবাখ নিয়ে সংঘাতে সম্প্রতি ২০০(১০০ সেনা) মানুষ নিহত হওয়ার পর যুদ্ধবিরতিতে সম্মত হয় আর্মেনিয়া-আজারবাইজান।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহা আলিয়েভ পুতিনকে শুক্রবার জানিয়েছেন, বর্তমানে অবস্থা স্থিতিশীল আছে।

এই সংঘাতের জন্য দুই পক্ষই পরস্পরকে দায়ি করছে। আর্মেনিয়ার সাথে রাশিয়ার সামরিক মিত্রতা আছে, আজারবাইজানের সাথেও ভালো সম্পর্ক মস্কোর।

পুতিন বলেন, ‘রাশিয়ার প্রভাবে এই সংঘাত স্থানীয়করণ হয়েছিল। আমি আশা করি এটি অব্যাহত থাকবে।’

এই সংঘাত নিরসনে আর্মেনিয়া রাশিয়ার নেতৃত্বাধীন কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অরগানাইজেশনের (সিএসটিও) হস্তক্ষেপ চেয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park