1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আজ সিলেট বিভাগের তিন জেলায় জামায়াত আমিরের সমাবেশ – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত

আজ সিলেট বিভাগের তিন জেলায় জামায়াত আমিরের সমাবেশ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের তিন জেলায় আজ ধারাবাহিক জনসভা করবে জামায়াতে ইসলামী। এসব সমাবেশে অংশ নেবেন দলের আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ থেকে শুরু হয়ে এই কর্মসূচি শেষ হবে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত বড় জনসভার মধ্য দিয়ে।

এই ধারাবাহিক জনসভাগুলোতে জামায়াত নেতৃত্বাধীন জোটের ১০ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। দলীয় সূত্র জানায়, কর্মসূচিকে ঘিরে হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম কর্মসূচির বিষয়টি নিশ্চিত করে জানান, জামায়াত আমির হেলিকপ্টারযোগে প্রথমে হবিগঞ্জে পৌঁছে সেখানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এরপর তিনি মৌলভীবাজারের কুলাউড়ায় আরেকটি জনসভায় অংশ নেবেন। পরে দুপুর আড়াইটার দিকে হেলিকপ্টারযোগে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে তার।

তিনি আরও জানান, সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ১১ জন সংসদ সদস্য পদপ্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন ডা. শফিকুর রহমান। এই জনসভার মধ্য দিয়েই মূলত তার দেশব্যাপী নির্বাচনী সফরের সমাপ্তি ঘটবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগে এই ধারাবাহিক সমাবেশ জামায়াতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বড় জনসমাগমের মাধ্যমে নির্বাচনী মাঠে নিজেদের শক্ত অবস্থান জানান দেওয়াই এই কর্মসূচির প্রধান লক্ষ্য বলে দলীয় সূত্রে জানা গেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park