1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আজ মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষিতে ফিরবে প্রাণ, মিটবে জলাবদ্ধতা খানপুরে অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার টেন্ডার অনিয়মের মূল হোতা নরসিংদীর সিভিল সার্জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি পরকীয়ার টানাপোড়েনে যুবক হত্যা, গোয়ালঘরের মাটি খুঁড়ে মিলল মরদেহ রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত, পরিবারে শোকের মাতম নোয়াখালীতে এসিল্যান্ড-তহশিলদারসহ ৯জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা জটিলতা কাটিয়ে সরকার গঠনের পথে থালাপতি বিজয় গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ মরদেহের পাশে ছিল চিরকুট, যা লিখা ছিল তাতে কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার আহ্বান জানানো হবে ভারত সরকারকে: জামায়াত আমির

আজ মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ১ মে, ২০২৬

শ্রমিক অধিকার আদায়ের ঐতিহাসিক সংগ্রামের দিন আজ। শুক্রবার (১ মে) মহান মে দিবস। বিশ্বের ৮০টিরও বেশি দেশের মতো বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।

১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট এলাকায় শ্রমিকরা ১২ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে রাজপথে নামেন। সেই আন্দোলন দমাতে পুলিশের গুলিতে ১০ জন শ্রমিক নিহত হন। শ্রমিকদের এই আত্মত্যাগের ফলেই পরবর্তীতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবি স্বীকৃতি পায়। এরপর থেকেই আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে বিশ্বজুড়ে মে দিবস পালিত হয়ে আসছে।

শিল্প বিপ্লব-পরবর্তী সময়ে শ্রমিকদের প্রতিদিন ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত অমানবিক পরিশ্রম করতে বাধ্য করা হতো। এই অন্যায়ের প্রতিবাদে শ্রমিকরা সংগঠিত হয়ে ৮ ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারণের দাবিতে আন্দোলনে নামেন। এরই ধারাবাহিকতায় ১৮৮৬ সালের ১ মে শিকাগোতে ধর্মঘট ও বিক্ষোভ শুরু হয়।

আন্দোলনের কয়েক দিন পর ৪ মে হে মার্কেট চত্বরে বোমা বিস্ফোরণ ঘটে এবং পুলিশের গুলিতে আরও প্রাণহানি ঘটে। পরবর্তীতে বিতর্কিত বিচারে কয়েকজন শ্রমিক নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হলে বিশ্বব্যাপী তীব্র প্রতিবাদ সৃষ্টি হয়। এসব ঘটনা শ্রমিক অধিকার আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

এদিকে মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park