1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির সময়ে শেয়ারবাজার লুটের সুযোগ ছিল না, এবারও থাকবে না: অর্থমন্ত্রী শ্রান্তি বিনোদন ভাতা পেতে ২৩ মে ছুটি চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আবেদন চকরিয়ায় বরইতলীতে জমি দখলের চেষ্টা, দখলদারদের বিরুদ্ধে থানায় অভিযোগ বিরোধী দলের আপত্তির মধ্যেই বিএসইসি ও আইডিআরএ সংশোধনী বিল পাস গণভোটের দাবি বাস্তবায়নে বিভাগীয় সমাবেশ, অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে: ডা. জাহেদ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান দুই হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় সাবেক গৃহশিক্ষকের ফাঁসির রায় ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ ‘কুইচি’

আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

দেশে হামে আক্রান্ত শিশুদের বড় একটি অংশই টিকাবিহীন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আক্রান্ত শিশুদের মধ্যে ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি এবং ১৪ শতাংশ শিশু এক ডোজ টিকা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

বুধবার (২৯ এপ্রিল) এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন। তিনি বলেন, টিকা কার্যক্রম চলমান থাকায় আগামী ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে মানুষের শরীরে পর্যাপ্ত রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হলে আক্রান্তের হার কমে আসবে বলে আশা করছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)।

এদিকে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৮ জন। এদের মধ্যে ৮৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, পরীক্ষার সীমাবদ্ধতার কারণে আক্রান্ত সবার পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। তবে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রোগ নির্ণয় ও চিকিৎসা সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park