1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিএনপি দিত ভিক্ষা করে, আওয়ামী লীগ জনগণের টাকায় বাজেট ঘোষণা করেছে: আইনমন্ত্রী – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুরুল হক নুর ভেড়ামারায় দাঁড়িপাল্লার পক্ষে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী শো-ডাউন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিরপুরে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি’র জরিপ ক্ষমতায় এলে নারীরা থাকবে সবচেয়ে নিরাপদ, তরুণরাই হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান ভেড়ামারায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে পুনর্বাসনের জন্য এক জোড়া করে ছাগল উপহার ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা ইসির ‘সারপ্রাইজ সিদ্ধান্তে’ উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী আটক

বিএনপি দিত ভিক্ষা করে, আওয়ামী লীগ জনগণের টাকায় বাজেট ঘোষণা করেছে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশ শুক্রবার, ২ জুন, ২০২৩

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি বাজেট দিত ভিক্ষার টাকায়, আর বর্তমান সরকারের সময়ে দেশের জনগণের টাকায় বাজেট ঘোষণা করা হয়।

আজ শুক্রবার (২জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মোগড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মোগড়া ইউনিয়নের৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ২০০৬ সালে বিএনপি তাদের শেষ সময়ে ৬৩ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল, যার ৮০ শতাংশই ছিল বিদেশ থেকে আনা। আর বর্তমান সরকার ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছে, যার ৮০ শতাংশের বেশি দেশের মানুষের টাকা।

বাঙালি এখন নিজেদের পায়ে দাঁড়াতে শিখেছে।তিনি বলেন, জনগণের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না। তারা নির্বাচন করতে জনগণের কাছেও আসবে না। বিগত দুটি নির্বাচনে দেশের মানুষ তা দেখেছে। তারা মূলত নির্বাচন করবে না, নির্বাচন নষ্ট করবে। তারা মানুষকে বাসে পুড়িয়ে মারবে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, দেশের সব মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আছে। ষড়যন্ত্র করে লাভ নেই, দেশের জনগণ উচিত শিক্ষা দেবে।এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল,কসবা মেয়র মো. গোলাম হাক্কানী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলুসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park