1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
অবৈধভাবে ক্যাবল নেটওয়ার্কের ব্যবসা, ব্যবসায়ীকে জরিমানা – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত

অবৈধভাবে ক্যাবল নেটওয়ার্কের ব্যবসা, ব্যবসায়ীকে জরিমানা

মোঃ ইলিয়াস আলী
  • প্রকাশ সোমবার, ২২ আগস্ট, ২০২২

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে ক্যাবল নেটওয়ার্কের ব্যবসা পরিচালনা করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। 
সোমবার (২২ আগষ্ট) দুপুরে জেলার রাণীশংকৈল উপজেলার বন্দর এলাকার গীতাঞ্জলী মার্কেটে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালতে নির্বাহী মেজিস্ট্রেট ও রাণীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের নেতৃত্বে উপজেলার রিফাত ক্যাবল নেটওয়ার্কে এ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনার সময় তিনি জানান, রংপুর ক্যাবল-১ (এক) নামে এক ব্যবসায়ীর কাছ থেকে সিংনাল নিয়ে অবৈধভাবে উপজেলায় গ্রাহকদের কাছে ব্যবসা পরিচালনা করে আসছে।

যা অবৈধ। অবৈধভাবে ক্যাবল ব্যবসা পরিচালনার দায়ে রিফাত ক্যাবল নেটওয়ার্কের মালিক মোঃ রফিককে ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা ও মিডিয়া কনভার্টার মেশিন জব্দ করা হয়।

অন্যদিকে বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য ৯ দিন সময় বেঁধে দেন প্রশাসন। 
এ বিষয়ে নির্বাহী মেজিস্ট্রেট ও রাণীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান, বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য সময় বেধে দেয়া হয়েছে। তারপরেও যদি তিনি না শোধরান তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park