1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
অপরিকল্পিত স্লুইচগেটের কারণে আত্রাই নদী ‘মরে গেছে’, কৃষি ও মৎস্যজীবী বিপর্যস্ত – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
নয়া সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেয়ার হুঁশিয়ারি টেকনাফ সীমান্তে মিয়ানমারের গুলিতে আহত শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে আজ সিলেট বিভাগের তিন জেলায় জামায়াত আমিরের সমাবেশ বিক্ষোভে কাউকে টার্গেট করে মারধর করেনি পুলিশ: ডিএমপির তালেবুর রহমান জামায়াত ক্ষমতায় এলে ‘রগ কেটে দেবে’ ভীতি ছড়িয়ে গ্রামে গ্রামে অপপ্রচার ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা বাড়ল সোনার দাম আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে, প্রথম দিনেই তিন হাইভোল্টেজ ম্যাচ জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়, এককভাবেই সরকার গঠনে আশাবাদী বিএনপি: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান

অপরিকল্পিত স্লুইচগেটের কারণে আত্রাই নদী ‘মরে গেছে’, কৃষি ও মৎস্যজীবী বিপর্যস্ত

রুহুল আমিন
  • প্রকাশ সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

নওগাঁর আত্রাই উপজেলায় অপরিকল্পিতভাবে স্লুইচগেট নির্মাণের ফলে আত্রাই নদী প্রায় শুষ্ক হয়ে গেছে। নদীর পানির অভাবে কৃষিজমিতে ব্যাপক ক্ষতি হচ্ছে এবং দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে। পাশাপাশি অসংখ্য মৎস্যজীবী বেকার হয়ে পড়েছেন।

অনুসন্ধানে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের জল্পাইগুড়ির ত্রিৎরেতা থেকে উৎপন্ন আত্রাই নদী বাংলাদেশের দিনাজপুর, নওগাঁর ধামুইরহাট, পতœীতলা, মহাদেবপুর, মান্দা হয়ে আত্রাই উপজেলায় প্রবেশ করে। ঐতিহাসিকভাবে এই নদী উত্তরাঞ্চলের বৃহৎ নদীগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত। নদী আত্রাই উপজেলা পরিষদের নিকট দক্ষিণমুখী মোড় নিয়ে নাটোরের সিংড়া ও বিখ্যাত চলনবিল দিয়ে যমুনায় মিলিত হয়। এ ছাড়া আত্রাই থেকে একটি শাখা নদী, গুড়নদী, সিংড়া অভিমুখে প্রবাহিত হয়।

গত শতাব্দির আশির দশকে নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ সংলগ্ন বিশাল আত্রাই নদীর ওপর মাত্র এক গেট বিশিষ্ট একটি স্লুইচগেট নির্মাণ করা হয়। একই সময়ে কাশিয়াবাড়ি এলাকায় একটি চিকন খালের ওপর দশ গেট বিশিষ্ট স্লুইচগেট স্থাপন করা হয়। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, কেন নদীর বড় অংশে মাত্র এক গেট বসানো হলো, অথচ ছোট খালে দশ গেটের স্লুইচগেট নির্মাণ করা হলো।

নদীর ওপর এক গেটের স্লুইচগেটের ফলে দক্ষিণের চলনবিল পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় নদী শুকিয়ে গেছে। এতে পাঁচপাকিয়া, বিলগলিয়া, জগদিসপুর, কোলা, কাসুন্দা, খনজোর, জয়সাড়া, নবাবেরতাম্বু, পবনডাঙ্গা, বিপ্রবোয়ালিয়া, গোপালবাটি, বাঁকিওলমা, কাঁন্দওলমা, স্থলওলমা, ভাগসুন্দর, ক্ষুদ্রবিশা, পারবিশা, নাটোরের খাজুরা ও শেরকোলসহ অসংখ্য গ্রামের কৃষি জমি পানিশূন্য হয়ে বিপর্যস্ত হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, যুগ যুগ ধরে এই নদীর পানি নির্ভর করে কৃষি ও মাছ ধরার কাজ। পারকাসুন্দা গ্রামের খোরশেদ আলম, নারিকেলবাড়িয়া গ্রামের নিয়ামত আলী বাবু, বাঁকিওলমা গ্রামের সাইফুল ইসলাম ও অন্যান্যরা বলেন, স্লুইচগেট নির্মাণের ফলে তাদের জীবিকা সংকটে পড়েছে। উপজেলা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি প্রফুল্লচন্দ্র হাওলাদার বলেন, নদী শুকিয়ে যাওয়ায় শত শত জেলে পরিবার বেকার হয়ে পড়েছে এবং মানবেতর জীবনযাপন করছে।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ এ বিষয়ে জানিয়ে বলেন, “স্লুইচগেটগুলো অনেক আগে নির্মাণ করা হয়েছে, তখন আমার জন্মও হয়নি। এ বিষয়ে আমার ধারণা নেই, তবে আমি বিষয়টি দেখবো।”

স্থানীয়রা আশা করছেন, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে নদী পুনরুদ্ধারের উদ্যোগ নেবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park